নারায়ণগঞ্জ ০৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর মাধ্যমে আমরা তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে চাই:ডিসি রায়হান কবির

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :
‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর ৮টি ভিন্ন ভিন্ন খেলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন দলের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ খ্রি. নারায়ণগঞ্জ ওসমানী পৌর স্টেডিয়ামে নারায়ণগঞ্জে জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা এর যৌথ আয়োজনে এই বাছাই পর্ব সম্পন্ন হয়।

বাছাই পর্বে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট ও সাঁতার— এই ৮টি ইভেন্টে সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু-কিশোররা অংশগ্রহণ করে। প্রতিটি ইভেন্টে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সেরা খেলোয়াড়দের বাছাই করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। তিনি খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন এবং তাদের উৎসাহ প্রদান করেন।

জেলা প্রশাসক বলেন, “শিশুদের মেধা ও মনন বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর মাধ্যমে আমরা তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে চাই। আজকের এই নতুন কুঁড়িরাই আগামীতে দেশের ক্রীড়াঙ্গনের ভরসা হবে।”

আয়োজকরা জানান, বাছাই পর্বে নির্বাচিত খেলোয়াড়রা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন দলের হয়ে জেলা পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। আগামী ২ মে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটি জেলা পর্যায়ে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর শুভ উদ্বোধন করবেন।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা সহ জেলা ক্রীড়া অফিসার, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের প্রতিনিধি, কোচ, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর মাধ্যমে আমরা তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে চাই:ডিসি রায়হান কবির

আপডেট সময় : ০৭:৪১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬