নারায়ণগঞ্জ ১০:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ ফতুল্লায় দূষণের দায়ে আকবর ডাইংকে জরিমান নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে নাসিকের ওয়ার্ড সচিবের বিরুদ্ধে থানায় অভিযোগ বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার

রাস্তা গুঁড়ি ও কাঠ ফেলে জনদুর্ভোগ সৃষ্টির অপরাধে একটি করাতকলকে জরিমানা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

নারায়ণগঞ্জ সদর উপজেলার শিবু মার্কেট এলাকায় সরকারি রাস্তায় গাছের গুঁড়ি ও কাঠ ফেলে জনদুর্ভোগ সৃষ্টির অপরাধে ‘গাজী টিম্বার’ নামক একটি করাতকলকে ১৫,০০০ টাকা জরিমানা করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন। একই সাথে প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে কঠোর সতর্ক করা হয়েছে।

রবিবার, ২৬ এপ্রিল নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিনের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন ফতুল্লা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান নূর। অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী করাতকলটিকে ১৫,০০০ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
অভিযান শেষে এসিল্যান্ড আসাদুজ্জামান নূর বলেন, “সরকারি রাস্তা দখল করে জনদুর্ভোগ সৃষ্টির কোনো সুযোগ নেই। গাজী টিম্বার কর্তৃপক্ষকে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। জনদুর্ভোগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় বাসিন্দারা দ্রুত প্রশাসনিক পদক্ষেপকে স্বাগত জানিয়ে সদর উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার ওপর কাঠের গুঁড়ি ফেলে রাখায় পথচারী ও যান চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছিল।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ

রাস্তা গুঁড়ি ও কাঠ ফেলে জনদুর্ভোগ সৃষ্টির অপরাধে একটি করাতকলকে জরিমানা

আপডেট সময় : ০৭:০১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬