নারায়ণগঞ্জ ০৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার নারায়ণগঞ্জে ১৫ জুন থেকে ৮ দিনব্যাপী বিতর্ক উৎসব, অংশ নিচ্ছে ৬৪ শিক্ষা প্রতিষ্ঠান শীঘ্রই কুতুবপুরে মাদক-সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহমান মুন্সি যুবদল নেতার দখলে থাকা তাঁতি লীগ নেতার অফিস এখন মাদকের আখড়া! নারায়ণগঞ্জে কল্যাণী খাল দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের প্রতি জেলা প্রশাসক রায়হান কবির এর শুভেচ্ছা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

আজ মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) থেকে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল), দাখিল (ভোকেশনাল) ও সমমানের পরীক্ষা।

এই গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষায় অংশগ্রহণকারী নারায়ণগঞ্জ জেলার সকল পরীক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা, শুভকামনা ও দোয়া জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। তিনি বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও সাধনার প্রতিফলন ঘটবে এই পরীক্ষার মাধ্যমে। আত্মবিশ্বাস বজায় রেখে, দুশ্চিন্তামুক্তভাবে পরীক্ষায় অংশগ্রহণ করলে সাফল্য অর্জন সম্ভব ইনশাআল্লাহ।

জেলা প্রশাসক আরও জানান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন পরীক্ষার সার্বিক সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। জেলার প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পর্যাপ্ত সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং কেন্দ্র পর্যবেক্ষক নিয়োজিত থাকবেন। পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসমাগম সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পরীক্ষার্থীদের মানসিকভাবে সাহস জোগাতে হবে এবং কেন্দ্রের আশপাশে অহেতুক ভিড় পরিহার করতে হবে। পাশাপাশি শিক্ষক ও কেন্দ্রসচিবদের সরকারি নির্দেশনা শতভাগ মেনে দায়িত্ব পালনের অনুরোধ জানান তিনি।

জেলা প্রশাসক আশাবাদ ব্যক্ত করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় নারায়ণগঞ্জে অত্যন্ত সুষ্ঠু, নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনি সকল পরীক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা

এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের প্রতি জেলা প্রশাসক রায়হান কবির এর শুভেচ্ছা

আপডেট সময় : ০৭:৩৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬