নারায়ণগঞ্জ ০৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাসিক ৪ নং ওয়ার্ডের টাইগার মিলস মাঠের গরুর হাটের শুভ উদ্বোধন ঈদ-উল-আযহা উপলক্ষে পশু জবাই, চামড়া সংরক্ষণ ও বিনামূল্যে লবণ বিতরণ বিষয়ক সচেতনতা কার্যক্রম নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’: শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ ফতুল্লায় ৬ বছরের শিশু ধর্ষণ: ডিসি-এসপির থানা পরিদর্শন, সর্বোচ্চ আইনি ব্যবস্থার নির্দেশ কর্মী ও অসুস্থ রোগীদের খোঁজ-খবর নিলেন জামায়াত নেতা মাওলানা মইনুউদ্দিন আহমাদ রাস্তার দখল নিয়ে বন্দরে প্রতিবেশীদের বর্বর হামলায় ৩ রক্তাক্ত, শিশুকে পুকুরে ফেলে হত্যার চেষ্টা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীর উদ্দেশে ডিসি রায়হান কবিরের আহ্বান রূপগঞ্জের বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক মো. রায়হান কবির নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠনকে ফায়ার সেফটি সরঞ্জাম দিল সদর উপজেলা প্রশাসন জাতীয় সাংবাদিক সংস্থার সভায় পেশাদার সাংবাদিকতা চর্চার তাগিদ

ব্যবসা জগতে ভূমিকম্প শুরু হয়েছে- গোলাম সারোয়ার সাঈদ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

শহর প্রতিনিধি:
আমরা একটি কঠিন সময় অতিক্রম করছি। নতুন সরকার ও পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে ব্যবসা জগতে এক ধরনের ভূমিকম্প শুরু হয়েছে। এর আগে সরকারি নীতিমালার কারণে ব্যবসা খাতে সুনামির মতো পরিস্থিতি তৈরি হয়েছিল বলে মন্তব্য করেছেন সাহিদা ওবায়েদ গ্রুপের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক গোলাম সারোয়ার সাঈদ।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় শহরের ড্রিংক এন্ড ডাইন চাইনিজ রেস্টুরেন্টে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনটির নারায়ণগঞ্জ মহানগর সহ-সভাপতি নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মডার্ণ টাচ মটরস লিমিটেডের স্বত্বাধিকারী মো. আব্দুস সাত্তার আনসারী।
তিনি আরও বলেন, প্রতিদিনই নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, যা দেশের অর্থনীতির জন্য উদ্বেগজনক। এ পরিস্থিতি মোকাবিলায় নতুন সরকারের কাছে ব্যবসাবান্ধব নীতিমালা গ্রহণ ও উদ্যোক্তাদের পৃষ্ঠপোষকতা দেওয়ার দাবি জানান তিনি।
গোলাম সারোয়ার আরও বলেন, “একজন ব্যবসায়ী আমাকে জানিয়েছেন, তার ১০০ কোটি টাকার বিনিয়োগে প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক কাজ করেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই কারখানাও বন্ধ হওয়ার আশঙ্কায় রয়েছে—যা অত্যন্ত দুঃখজনক।”
সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ খাতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হলেও শিল্পখাতেও একই ধরনের সহায়তা প্রয়োজন। “যদি ব্যবসায়ীদের জন্য বড় আকারে বিনিয়োগ সহায়তা দেওয়া হতো, তাহলে হাজারো শিল্পপ্রতিষ্ঠান সচল রাখা সম্ভব হতো এবং লাখো মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা যেত,” যোগ করেন তিনি।
বিদেশে দক্ষ শ্রমিক পাঠানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সরকারের উদ্যোগে প্রশিক্ষণ দিয়ে শ্রমিকদের বিদেশে পাঠানো হলে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব।
তিনি আশা প্রকাশ করেন, শিল্পখাতকে সহায়তা করা হলে সরকারের নির্ধারিত কর্মসংস্থান লক্ষ্য নির্ধারিত সময়ের আগেই অর্জন করা সম্ভব হবে। বিশেষ করে নারায়ণগঞ্জের ব্যবসায়ীদের বাস্তবতা বিবেচনায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক নাসির উদ্দিন পিন্টু, মহানগর সহ-সভাপতি গোলাম হায়দার কবির এবং জেলা সহ-সভাপতি মোতাহার হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন খন্দকার আজমল, শরীফ হোসেন উজ্জ্বল, মোহাম্মদ আলাউদ্দিন, মো. ইব্রাহিম হোসাইন, খলিলুর রহমান, সাইফুল ইসলাম রনি, শাফায়াত হাসান, আব্দুল হাই মিলন, আলী হোসেন, আল আমিন, ফয়সাল ভূঁইয়া, রিদওয়ানুল আবেদীন, মো. সালাউদ্দিন, মোতাহার হোসাইন ভূঁইয়া, হাবিবুর রহমান পাঠান, গোলাম কিবরিয়া, মো. আব্দুল্লাহ, মো. রফিকসহ আরও অনেকে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা পারস্পরিক কুশল বিনিময় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় অতিবাহিত করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নাসিক ৪ নং ওয়ার্ডের টাইগার মিলস মাঠের গরুর হাটের শুভ উদ্বোধন

ব্যবসা জগতে ভূমিকম্প শুরু হয়েছে- গোলাম সারোয়ার সাঈদ

আপডেট সময় : ১২:১২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬