নারায়ণগঞ্জ ১২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন আড়াইহাজারে হাসপাতাল মালিকদের সংবাদ সম্মেলন: নবায়ন প্রক্রিয়াধীন, অবৈধ নয় গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার

সিদ্দিরগঞ্জে ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৮:২০ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ২৩৬ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শুক্রবার (৩ এপ্রিল) রাত সা‌ড়ে ৯টার দি‌কে সানারপাড় পোল্ডার রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার ব্যক্তি মো. সিরাজুল হক (৫৭)। তিনি ফেনী সদর উপজেলার পশ্চিম রামপুর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিরাজুল হককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানটি পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক কাজী কামরুজ্জামান। পুরো কার্যক্রম তদারকি করেন উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন

সিদ্দিরগঞ্জে ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ১১:১৮:২০ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬