নারায়ণগঞ্জ ১০:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা ফতুল্লায় স্টেডিয়াম সংলগ্ন লিংক রোডে ট্রাকের চাপায় বৃদ্ধার মৃত্যু হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির কাছে স্মারকলিপি দিল হরিজন ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ গড়েতে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি প্রবাসীদের সুখ-দুঃখের সাথী এনটিভি: রিয়াদে জমকালো আয়োজনে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নারায়ণগঞ্জে রাস্তায় ময়লা ফেললে কঠোর ব্যবস্থা : ডিসি আইবিএন নিউজ বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হলেন এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ দেশীয় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেপ্তার বন্দরে তথ্য সংগ্রহে গিয়ে ওসির অসদাচরণের শিকার সাংবাদিক, তীব্র ক্ষোভ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক; হাইকোর্টের রুল ।

কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণে অবৈধ চিংড়ি রেণু জব্দ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০০:৫৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধি: নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের পৃথক দু’টি অভিযানে প্রায় দুই কোটি ৪৯ লাখ ৬২ হাজার পিস অবৈধ চিংড়ি রেণু জব্দ করা হয়েছে। আজ (বুধবার, ১ এপ্রিল ) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর সাড়ে ৩টা থেকে সকাল ৭টা পর্যন্ত কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মা মুন্সিগঞ্জের পদ্মা উত্তর থানাধীন পদ্মা সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় একটি সন্দেহজনক মিনি পিকআপ তল্লাশি করে প্রায় ৪০ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৮ লাখ ১২ হাজার পিস অবৈধ চিংড়ি রেণু জব্দ করা হয়।

অপরদিকে, একইদিন সকাল সাড়ে ৭টা থেকে ৯টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলা নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় আরেকটি অভিযান চালায়। এসময় কুমিল্লা থেকে সাতক্ষীরাগামী দু’টি সন্দেহজনক মাইক্রোবাস তল্লাশি করে প্রায় দুই কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৪১ লাখ ৫০ হাজার পিস চিংড়ি রেণু জব্দ করা হয়। পরে জব্দ করা চিংড়ি রেণুগুলো সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পদ্মা ও মেঘনা নদীতে অবমুক্ত করা হয়। একইসঙ্গে পিকআপ ও মাইক্রোবাসের চালক এবং হেলপারদের কাছ থেকে মুচলেকা নিয়ে যানবাহনসহ ছেড়ে দেয়া হয়েছে। কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও জানান, দেশের মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণে অবৈধ চিংড়ি রেণু জব্দ

আপডেট সময় : ০৮:০০:৫৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬