নারায়ণগঞ্জ ১২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জের ডিসিকে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণে গণশুনানি অনুষ্ঠিত রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা ফতুল্লায় স্টেডিয়াম সংলগ্ন লিংক রোডে ট্রাকের চাপায় বৃদ্ধার মৃত্যু হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির কাছে স্মারকলিপি দিল হরিজন ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ গড়েতে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি প্রবাসীদের সুখ-দুঃখের সাথী এনটিভি: রিয়াদে জমকালো আয়োজনে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নারায়ণগঞ্জে রাস্তায় ময়লা ফেললে কঠোর ব্যবস্থা : ডিসি আইবিএন নিউজ বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হলেন এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ দেশীয় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেপ্তার

বন্দর উপজেলার মদনপুরে দুই ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ২৫৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভাটাগুলোর কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো:রায়হান কবির এর নির্দেশনায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তাবাসসুম হাসান তানিশার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার কেওঢালা এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান চালানো হয়। এতে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯)’ অনুযায়ী দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এ আইনটিতে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া ইটভাটা স্থাপন বা পরিচালনা করা দণ্ডনীয় অপরাধ এবং বায়ুদূষণ রোধে নির্ধারিত শর্ত লঙ্ঘন করলে জরিমানা ও ভাটা বন্ধের বিধান রয়েছে।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো—মেসার্স সোনারগাঁ টাটা ব্রিকস ও মেসার্স আওলাদ ব্রিকস ম্যানুফেকচারার্স। প্রতিটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ আদালতে প্রসিকিউশন প্রদান করেন।
অভিযান সংশ্লিষ্টরা জানান, বায়ুদূষণ রোধে অবৈধ ইটভাটা ও দূষণকারী কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জের ডিসিকে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা

বন্দর উপজেলার মদনপুরে দুই ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

আপডেট সময় : ০৪:১৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬