নারায়ণগঞ্জ ০৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার নারায়ণগঞ্জে ১৫ জুন থেকে ৮ দিনব্যাপী বিতর্ক উৎসব, অংশ নিচ্ছে ৬৪ শিক্ষা প্রতিষ্ঠান শীঘ্রই কুতুবপুরে মাদক-সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহমান মুন্সি যুবদল নেতার দখলে থাকা তাঁতি লীগ নেতার অফিস এখন মাদকের আখড়া! নারায়ণগঞ্জে কল্যাণী খাল দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

পিতার পর পুত্রকেও বহিস্কার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৯৪ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকায় কেন্দ্রীয় কৃষকদলের সদস্য গোলাম মুহাম্মদ কায়সার রিফাতকে বহিস্কার করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষরিত এক চিঠিতে তাকে বহিস্কার করা হয়। কায়সার রিফাত নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বাসিন্দা মুহাহাম্মদ গিয়াস উদ্দিনের ছেলে। গিয়াস উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) ও নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদিয়ে ২০০১ সালে জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন গিয়াস উদ্দিন। পরে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক হন। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় ও দল মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান ও বিভিন্ন ষড়যন্ত্র করেও ব্যর্থ হয়ে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন গিয়াস উদ্দিন। ফলে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান ও সংগঠন বিরোধী কর্মকান্ডের জন্য কিছুদিন আগে গিয়াস উদ্দিনকে দলের পদ ও সাধারণ সদস্য থেকে বহিস্কার করা হয়। তার ছেলে ফয়সাল রিফাত কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েও দলীয় প্রার্থীর পক্ষে না থেকে তার পিতা স্বতন্ত্র প্রার্থীর হয়ে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বিষয়টি দলীয়শৃঙ্খলা বিরোর্ধী বিধায় তাকে বহিস্কার করা হয়েছে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের সদস্য সচিব সোহেল রহমান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা

পিতার পর পুত্রকেও বহিস্কার

আপডেট সময় : ০৫:২১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬