নারায়ণগঞ্জ ১২:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন আড়াইহাজারে হাসপাতাল মালিকদের সংবাদ সম্মেলন: নবায়ন প্রক্রিয়াধীন, অবৈধ নয় গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জে বাৎসরিক ছুটি ভাতার দাবিতে শ্রমিকদের আন্দোলন, নোটিশ টানিয়ে কারখানা বন্ধ ঘোষণা মালিকপক্ষের

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৩১০ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে একটি পোশাক কারখানায় বাৎসরিক ছুটি ভাতার দাবিতে আন্দোলন করেছে শ্রমিকরা। এর প্রেক্ষিতে কারখানায় কর্ম পরিবেশ নাই উল্লেখ করে মালিক পক্ষ নোটিশ টানিয়ে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে। মঙ্গলবার (১৩ জানুয়ারী) সকাল থেকে সিদ্ধিরগঞ্জ পুল এলাকার আহসান অ্যাপারেলস নামক গার্মেন্ট কারখানায় এই ঘটনা ঘটে।

দুপুরে প্রতিষ্ঠানটিতে গিয়ে আন্দোলনরত শ্রমিকদের সাথে কথা হলে তারা জানান, প্রতিষ্ঠানটির শ্রমিকরা বেশ কিছুদিন যাবৎ বাৎসরিক ছুটির ভাতা দাবী করে আসছিলেন। সেটি পরিশোধের জন্য চলতি মাসের ১০ তারিখ সময় বেঁধে দেয়। কিন্তু কর্তৃপক্ষ নির্ধারিত সময়ে তাদের দাবি পূরণ না করায় তারা এই আন্দোলনে নামেন।

এদিকে প্রতিষ্ঠানটির কর্ম পরিবেশ নেই উল্লেখ করে শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারা মোতাবেক মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।

এ বিষয়ে শিল্প পুলিশ জানায়, বাৎসরিক ছুটির ভাতার দাবিতে আহসান এ্যাপারেলসের শ্রমিকরা আন্দোলন করে। এর প্রেক্ষিতে কর্তৃপক্ষ কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন

নারায়ণগঞ্জে বাৎসরিক ছুটি ভাতার দাবিতে শ্রমিকদের আন্দোলন, নোটিশ টানিয়ে কারখানা বন্ধ ঘোষণা মালিকপক্ষের

আপডেট সময় : ০৭:০৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬