নারায়ণগঞ্জ ০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে এমপি আলামিনকে নাগরিক অধিকার ফোরামের স্মারকলিপি জেলে যেতে হলে যাবো তবুও প্রিপেইড মিটার লাগাতে পারবেননা : এডভোকেট মাহাবুবুর রহমান মাসুম পাঁচ বছরে সুপার শপ থেকে বহুমুখী ব্যবসা, প্রবাসে সফল উদ্যোক্তা কবির মজুমদার ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও গ্রাম বাসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বন্দরে ড্রেজার চুরির মামলায় যুবদল নেতা কাজল প্রধান গ্রেফতার ২০২৬- ২৭ অর্থ বছরে ১ হাজার ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা তারেক রহমান প্রধানমন্ত্রী বিধায় বড় বাজেট ঘোষণা করতে সাহস পেয়েছি রূপগঞ্জে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জের বিভিন্ন দপ্তর পরিদর্শনে বিভাগীয় কমিশনার সদরে মাদক, ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর অবস্থানে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নারায়ণগঞ্জে র‍্যাব-১১ এর মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার আহ্বান

নারায়ণগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেফতার-৪

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ২২২ বার পড়া হয়েছে

আড়াইহাজার প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল, গুলি, ম্যাগাজিন, ককটেল, দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য এবং মাদকদ্রব্য বিক্রয়ের নগদ ১৬ লাখ ৯০ হাজার টাকাসহ চারজন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) গনমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানায় পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার ভিটি কামালদী এলাকার আব্দুল মতিনের ছেলে মোঃ সুজন (৩০), মনোহরদী এলাকার মোঃ আরজু ভূঁইয়ার ছেলে রুবেল ভূঁইয়া (৩৫), কামালদী এলাকার মোঃ নাঈমের স্ত্রী রুনা বেগম (৩৮) ও শহিদুল ওটফে শহিদুল্লাহ মিয়ার ছেলে মোঃ নাঈম (৪২)। গতকাল রাতে আড়াইহাজার উপজেলার হাইজাদি ইউনিয়নের ভিটি কামালদী (মুন্সিরপুর) এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৬ পুরিয়া হেরোইন, ১টি বিয়ারের ক্যান, ১টি প্লাস্টিকের বোতলে অনুমানিক ১৫০ গ্রাম মদ, মাদক বিক্রয়ের নগদ ১৬ লক্ষ ৯০ হাজার টাকা ও ৬ টি টালি খাতা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামি মোঃ নাঈম (৪২) তার হেফাজতে অস্ত্র-গুলি ও বিস্ফোরক জাতীয় ককটেল রয়েছে মর্মে জানায়। পরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম তল্লাশি করে মোঃ নাঈম এর বসতবাড়ির রান্নাঘরে চালের ড্রামের ভেতর থেকে দুইটি পিস্তল, ৩ রাউন্ড গুলি, একটি গুলির খোসা, দুইটি ম্যাগাজিন, ১০টি ককটেল, একটি দা, একটি ধারালো চাকু, একটি ছুরি, একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলাউদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র আইন ও বিস্ফোরক আইনে পৃথক পৃথক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে এমপি আলামিনকে নাগরিক অধিকার ফোরামের স্মারকলিপি

নারায়ণগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেফতার-৪

আপডেট সময় : ০৭:০০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬