নারায়ণগঞ্জ ১০:০২ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য দিবস পালিত বন্দরে ৩০ কেজি গাজাসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার শ্রমিক জাগরণ মঞ্চের ১৪০ তম আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালিত অপরাধ দমনে পরিচিত গোলাম সারোয়ার সোনারগাঁয়ের নতুন ওসি নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর মাধ্যমে আমরা তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে চাই:ডিসি রায়হান কবির ফতুল্লায় ডাকাতি ঘটনায় তিন ডাকাত সদস্য গ্রেপ্তার সুগন্ধা+ খাবারের ভেতর পাওয়া গেল তেলাপোকা বন্দরে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক রায়হান কবির সদর উপজেলা গোল্ডকাপ ফুটবল ফাইনালে বালকে মুসলিমনগর, বালিকায় কুতুবপুর চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জে দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের সচেতনতামূলক কর্মশালা

সিদ্ধিরগঞ্জে মসজিদও খেয়ে ফেলতে চায় ভূমিখেকো শহিদুল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাবেক যুগ্নসম্পাদক দাবিদার ভূমি খেকো শহিদুল ইসলামের বিরুদ্ধে এবার ওয়াকফকৃত মসজিদের জমি দখলের অভিযোগ উঠেছে। জাল দলিল তৈরি করে মসজিদের জমিকে নিজের দাবি করে শহিদুল ইসলাম ৩০-৩৫ বছর আগে নির্মিত দুতলা পাকা মসজিদ ভেঙে বাণিজ্যিক বহুতল ভবন নির্মাণ করার উদ্যোগ নিয়েছেন। ভূমি খেকোর কবল থেকে মসজিদের জমি রক্ষা করতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা আবুল খায়ের।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যা- সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ১৯৯২ সালে ২৪৩৭ ও ২৪৩৮ নং দলিলে খর্দ্দঘোষপাড়া মৌজায় এসএ ১০৩ ও আরএস ৫৩০ দাগে ৭ শতাংশ জমি কিনে নিজের নামে নামজারী করেন শিল্পপতি হাজী সালাউদ্দিন মিয়া। পরে স্থানীয় বাসিন্দা ও তার প্রতিষ্ঠানের কর্মকর্ত কর্মচারীরা নামাজ আদায় করার জন্য হাজী সালাউদ্দিন মিয়া ওই জমিতে একটি দুতলা মসজিদ নির্মাণ করেন। পরবর্তীতে ২০০২ সালের ৪ এপ্রিল ১৩৭১ ও ৭০১ নং ওয়াকফ নামা দলিলে ৭ শতাংশ জমি দারস সালেহ জামে মসজিদের নামে ওয়াকফ করে দেন। প্রতিষ্ঠলগ্ন থেকে নিজস্ব ট্রাষ্ট থেকে মসজিদের ইমাম মোয়াজ্জিনের বেতন দিয়ে আসছেন। এ অবস্থায় সিদ্ধিরগঞ্জ মিজমিজি এলাকার শহিদুল ইসলাম জাল দলিল সৃজন করে জমির মালিকানা দাবি করে মসজিদের ইমাম ও মোয়াজ্জিনকে হুমকি ধামকি দিয়ে তাড়িয়ে দেন। মসজিদের মোতাওয়াল্লি ও তার পরিবারের কাউকে না জানিয়ে নিজ স্বার্থ হাসিল করতে ভূমি খেকো শহিদুল ইসলাম মসজিদ ভেঙে ফেলে।
অভিযোগ আরো উল্লেখ করা হয়েছে, মহাসড়কের পাশে সরকার জমি অধিগ্রহণ করেছেন। এখানে সদাশয় সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজ চলমান। স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও পরিবহন যাত্রীসাধারণের কথা বিবেচনা করে সরকার মসজিদের জমি অধিগ্রহণ না করে বহাল রাখেন। অথচ ভূমিখেকো শহিদুল ইসলাম নিজ লাঠিয়াল বাহিনী কাজে লাগিয়ে মসজিদ ভেগে অপসারণ করে জামি দখল করে নিজ স্বার্থ হাসিল করতে মরিয়া হয়ে উঠেছে। অথচ চলমান বিডিএস ভূমি জরিপে মসজিদটির নকশা ও পৃথক প্লট সৃজন করে রেকর্ড প্রস্তুত করা হয়েছে। নকশা ও পর্চায় জমির শ্রেণি মসজিদ দেখানো হয়েছে। তাই মসজিদ ভেঙে জমির শ্রেণি ভিটা দেখাতে শহিদুল ইসলাম মসজিদ ভেঙেছে।
জমি দাতা মরহুম সালাউদ্দিন মিয়ার ছেলে জসিম মিয়া বলেন, মসজিদের নামে ৭ শতাংশ জমি ওয়াকফ করে দিয়েছেন আমার বাবা। শহিদুল ইসলামসহ সঙ্গবদ্ধ একটি ভূমিদস্যু চক্র মসজিদ ভেঙে ফেলেছে জানতে পেরেছি। ব্যস্থতার কারণে যেতে পারছিনা। স্থানীয়দের কাছে আমার অনুরোধ তারা যেন মসজিদের জমি রক্ষা করার উদ্যোগ নেন।
অভিযুক্ত শহিদুল ইসলাম বলেন, মসজিদটি নিচু হয়ে গেছে। বর্ষকালে পানি উঠে। তাই পুনঃনির্মাণের জন্য ভাঙা হয়েছে। সামাজিকভাবে আলোচনা না করে আপনি একক সিদ্ধান্তে মসজিদ কি করে ভাঙেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ক্রয়সূত্রে এ জমির মালিক আমি। এখানে একটি বহুতল ভবন নির্মাণ করা হবে। তবে নিচ ও দ্বিতীয় তলাটি মসজিদ হিসেবেই থাকবে। মসজিদের দেখা শোনা আমিই করবো।

তারিখ : ২৬-১১-২০২৫

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য দিবস পালিত

সিদ্ধিরগঞ্জে মসজিদও খেয়ে ফেলতে চায় ভূমিখেকো শহিদুল

আপডেট সময় : ০৪:৫৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫