নারায়ণগঞ্জ ০৬:১১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩৩ সদস্য বিশিষ্ট সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা সিদ্ধিরগঞ্জে তিতাসের নাটকীয় অভিযান হাজীগঞ্জ আইটি স্কুল হইতে খানপুর হাসপাতাল পর্যন্ত সড়কের সংস্কার কাজের শুভ উদ্বোধন সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী ও হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগ,তিতাসের দ্রুত অভিযানের দাবি এলাকাবাসীর সিদ্ধিরগঞ্জে যুবলীগ নেতার সহযোগী মানিক এখন বিএনপির বড় নেতা নারায়ণগঞ্জ “শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ,আলী হোসেনের তীব্র নিন্দা ও প্রতিবাদ চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে ইউনাইটেড প্রেস ক্লাবের চেয়ারম্যান দিপুর আলোচনা সভা নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা প্রদান অনুমতি ব্যতীত রাস্তা খননে আবির ফ্যাশনকে ১ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা করলেন সদর উপজেলা প্রশাসন

সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আসলাম-তোফা গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এসএম আসলাম ও জেলা তরুণ দলের সভাপতি টিইচ তোফাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ(ডিবি। চাঁদাবাজির অভিযোগে বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল এসও এলাকার নিজ বাসা থেকে আসলামকে ও রাত ১২ টায় আজিবপুর এলাকার নিজ বাসা থেকে টিএইচ তোফাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

এসএম আসলাম নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়কের পাশাপাশি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি ও টিএইচ তোফা জেলা তরুণ দলের সভাপতি টিইচ তোফা সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্নআহ্বায়ক ছিলেন।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি জহির জানান, গ্রেপ্তারকৃত আসলামের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(২) ধারায় ডিটেনশনের জন্য বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রে বরাবর আবেদন করা হয়েছে। টি এইচ তোফর বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ ধারা তৎসহ পেনাল কোডের ৪৩৫ ধারায় মামলা রয়েছে। বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তাদেরকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(২) ধারা মোতাবেক ৩০ দিনের আটকাদেশ প্রদান করেছেন। ফলে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এসএম আসলাম গোদনাইল এসও এলাকায় মেঘনা জ¦ালানি তেলের ডিপুতে আধিপত্য বিস্তার করে চোরাই তেলের ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদাবাজিসহ বিভিন্ন অন্যায় অপকর্মে জড়িয়ে পড়ে। টিএইচ তোফা শিমরাইল মোড় ও আশপাশ এলাকায় সরকারি জমি দখল করে ফুটপাত দোকান নির্মাণ করে ভাড়াবাণিজ্য, চাঁদাবাজি ও জমি দখলসহ নানা অপকর্ম শুরু করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

৩৩ সদস্য বিশিষ্ট সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা

সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আসলাম-তোফা গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:০৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫