নারায়ণগঞ্জ ১২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার লংমার্চ সফল করার আহ্বান খেলাফত মজলিস নেতা মুফতী দেলোয়ার আল হুসাইনের বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির

নারী ফুটবলারের সঙ্গে আপত্তিকর কাণ্ড: পদত্যাগ করছেন স্পেনের ফুটবলপ্রধান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
  • ৫৪২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বিশ্বকাপ ফাইনালে প্রথমবার উঠেই বাজিমাত করেছেন স্পেনের নারী ফুটবলাররা। দেশটির ইতিহাসে এই প্রথম নারী বিশ্বকাপ জিতেছেন তারা।

সিডনিতে ইংল্যান্ডকে কাঁদিয়ে ১-০ ব্যবধানে ফাইনাল জিতে বিশ্বচ্যাম্পিয়ন হয় ওলগা কারমনার দল। তবে শিরোপা উল্লাসে যখন মাতোয়ারা গোটা দেশ, ঠিক তখনই এক ফুটবলারকে প্রকাশ্যে চুমু খেয়ে তোপের মুখে পড়েন দেশটির ফুটবলপ্রধান লুইস রুবিয়ালেস।

বৈশ্বিক আসরে স্প্যানিশদের এমন সফলতার উত্তেজনায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ছিলেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধান রুবিয়ালেস।

তবে বিশ্বকাপে পুরস্কার মঞ্চে নিজ দেশের ফুটবলারকে চুমু খেয়ে বিতর্কের জন্ম দিয়েছেন স্পেনের ফুটবলপ্রধান। বিশ্বকাপের আনন্দে উত্তেজনা ভাসতে থাকা রুবিয়ালেস স্প্যানিশ মিডফিল্ডার জেনিফার হারমোসোকে ঠোঁটে চুমু দিয়ে তোপের মুখে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে যা সঙ্গে সঙ্গে ‘ভাইরাল’ও হয়েছে।

এদিকে এমন ঘটনার পর তুমুল সমালোচনার মুখে পড়ে ক্ষমাও চেয়েছিলেন রুবিয়ালেস। সামাজিকমাধ্যমে একটি পোস্ট করে রুবিয়ালেস বলেন, আমার কাছে ক্ষমা চাওয়া এবং এ থেকে শিক্ষা নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এর পর থেকে ফেডারেশনের প্রতিনিধিত্ব করার সময় আরও সতর্ক থাকতে হবে। অবশ্যই আমি ভুল করেছি। আমাকে তা স্বীকার করতেই হবে। জয় উপভোগ করার চরম মুহূর্তে কোনো অসৎ উদ্দেশ্য ছাড়াই এ রকম পরিস্থিতি হয়েছে। এখানে আমরা এটিকে স্বাভাবিকভাবেই দেখছি। তবে বাইরে এ ঘটনাটাকে নিয়ে একটা গোলযোগের সৃষ্টি করা হচ্ছে।

তবে ভুল স্বীকার করেই নিস্তার পাচ্ছেন না রুবিয়ালেস। নিজের দেশে তো প্রবল চাপে আছেনই, এবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাও তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে চলেছে ফিফা। এই খবরের পর নাকি নিজেই পদত্যাগ করার পরিকল্পনা করেছেন লুইস রুবিয়ালেস। ক্যাডেনা সের রেডিও বৃহস্পতিবার লুইস রুবিয়ালেসের পদত্যাগের তথ্যটি জানিয়েছে।

খবরে বলা হয়েছে, চুমুকাণ্ডের পর নিজ দেশ থেকে ধরে ফিফা সবার তোপের মুখে পড়া রুবিয়ালেস বড় শাস্তি পাওয়ার আগেই নিজ থেকে সরে দাঁড়াতে যাচ্ছেন। যার আনুষ্ঠানিক ঘোষণা কয়েক দিনের মধ্যে আসতে যাচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার

নারী ফুটবলারের সঙ্গে আপত্তিকর কাণ্ড: পদত্যাগ করছেন স্পেনের ফুটবলপ্রধান

আপডেট সময় : ০৯:০৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩