নারায়ণগঞ্জ ১০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর মানববন্ধন কাশিপুর কল্যাণী খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ খাল পুনঃখনন শুরু, তৎপর সদর উপজেলা প্রশাসন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি: ফতুল্লার সুন্দরবন রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ২ কোটি টাকা চাঁদার দাবিতে নির্মাণ সামগ্রী লুটের অভিযোগ যুবদল নেতার ২০ হাজার ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী আহত সাংবাদিককে দেখতে আর্থিক সহায়তা নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ঈদে অতিরিক্ত ভাড়া আদায়: নারায়ণগঞ্জে ৩ পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগ: মোতায়েন ১১৪ আনসার ও স্বেচ্ছাসেবক

নির্বাচনের আগেই ওরা মরণ কামড় দেবে – শামীম ওসমান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩
  • ৪১৬ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধি : শেখ হাসিনার ওপর আল্লাহর রহমতের চাদর আছে। নির্বাচনের আগেই ওরা মরণ কামড় দেবে। বাংলাদেশের ওপর কামড় দেবে। বাংলাদেশকে ওরা ধর্ষণ করবে। এটা হতে দেবেন কী দেবেন না এটা আপনাদের ইচ্ছা বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

বৃহস্পতিবার ( ১৭ আগষ্ট ) দুপুরে ফতুল্লার শিবু মার্কেট সংলগ্ন মেইন রোডে ফতুল্লা থানা আওয়ামী লীগের সদস্য মোঃ মজিবুর রহমান এর আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, গতকাল জাতির জনকের কন্যা ভাষণ দিয়েছেন। সে ভাষণ ফলো করলে আপনারা বুঝতে পারবেন ঘটনা কোনদিকে মোড় নিচ্ছে। দেশের মাটিতে বিদেশিদের ঘাঁটি করার কথা উল্লেখ করে শামীম ওসমান বলেন, সামনে ৩৩টি দেশে নির্বাচন কোথাও তো তারা যায় না। বাংলাদেশ কেন? কারণ ওরা এখানে ঘাঁটি করতে চায়। ওরা লুট করতে আসতে চায়। ওদের সহায়ক হলো ওই রাজাকার, আলবদররা।

তিনি আরও বলেন, আগামীতে বাঁচবো কি না জানি না। নারায়ণগঞ্জে অনেক বড় বড় নেতা নেত্রী আছেন। কেউ তো নামছেন না। কথা বলছেন না। সবাই নিজের আখের গোছাতে কাজ করছেন। আমার দাদা নবাবের জামানত বাজেয়াপ্ত করে নির্বাচিত হয়েছিলেন। আমার বাবা আমাদের এক টাকাও দিয়ে যাননি। আমরা রাজনীতিতে দিতে এসেছি। কারণ আমরা মনে করি রাজনীতি এবাদত। আমাদের রাজনীতিতে আসতে হয় গণতন্ত্রের জন্য, মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য।

বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব মোঃশাহ জালাল এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী,ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মিছির আলী, বিশিষ্ট সমাজ সেবক হাজী মোঃ শামসুল হক, মোঃ শাহ আলম, হাজী মোঃ আফজাল হোসেন, বিশিষ্ট শিল্পপতি হাজী মোঃ আরব আলী, হাজী মোঃ শাহ জাহান, ফতুল্লা থানা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাবেক সভাপতি মোঃ জুয়েল হোসেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্র লীগ এর সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহরিয়ার রেজা হিমেল সহ প্রমুখ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর মানববন্ধন

নির্বাচনের আগেই ওরা মরণ কামড় দেবে – শামীম ওসমান

আপডেট সময় : ০৭:৪৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩