নারায়ণগঞ্জ ১০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ শ্রমিক অসন্তোষ নিরসন সহ শিল্পাঞ্চলে স্বস্তি ফেরাতে মাঠে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন যখন যে দল ক্ষমতায় আসে সে দলে মিশে যায় বহুরূপী বাচ্চু নাসিক ৩ নং ওয়ার্ডে বেপরোয়া ভূমিখেকো বাচ্চু শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে এসপি হাবিবুর রহমানকে পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় একযোগে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান যুবলীগ, না যুবদল—রূপগঞ্জে আজিজুল মালুমকে ঘিরে রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিয়ে পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ ডিসি ওয়াজ থেকে ফেরার পথে ডাকাতির মুখে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২

আলোকিত মানুষ হিসেবে শিক্ষার্থীদের সমাজে প্রতিষ্ঠিত করতে হবে -এমপি খোকা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩
  • ২৯৪ বার পড়া হয়েছে

সোনারগাঁও প্রতিনিধি : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেছেন, পড়াশোনার পাশাপাশি আলোকিত মানুষ হিসেবে শিক্ষার্থীদের সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। দেশকে উন্নত করতে হলে সবার আগে শিক্ষা ব্যবস্থার উন্নত করতে হবে। সে লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
বুধবার (১৪ জুন) দুপুরে সোনারগাঁয়ের কাইকারটেক নবাব হাবিবউল্লাহ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় এমপি খোকা আরো বলেন, আজকের শিশুরা আগামীতে নেতৃত্ব দেবে, তাদের দিকে তাকিয়ে রয়েছে দেশ। তিনি বলেন, সোনারগাঁ উপজেলায় প্রায় ১৫০টি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন নির্মাণ, শেখ রাসেল মিনি স্টেডিয়াম, মডেল মসজিদ, গুরুত্বপূর্ণ ব্রীজ ও কালভার্টের কাজ সম্পন্ন হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে এলাকার উন্নয়নের জন্য আমি সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি। এর কারণ আমি জনগনের কল্যানের জন্য রাজনীতি করি এবং আমি জনগণের কাছে দায়বদ্ধ।
অনুষ্ঠানে কাইকারটেক নবাব হাবিবউল্লাহ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মো: আব্দুস ছামাদ মেম্বারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান, জাতীয় পার্টি নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু।
অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী, ম্যানেজিং কমিটিসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ

আলোকিত মানুষ হিসেবে শিক্ষার্থীদের সমাজে প্রতিষ্ঠিত করতে হবে -এমপি খোকা

আপডেট সময় : ০৭:৫৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩