নারায়ণগঞ্জ ০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার নারায়ণগঞ্জে ১৫ জুন থেকে ৮ দিনব্যাপী বিতর্ক উৎসব, অংশ নিচ্ছে ৬৪ শিক্ষা প্রতিষ্ঠান শীঘ্রই কুতুবপুরে মাদক-সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহমান মুন্সি যুবদল নেতার দখলে থাকা তাঁতি লীগ নেতার অফিস এখন মাদকের আখড়া! নারায়ণগঞ্জে কল্যাণী খাল দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জে ফ্ল্যাট বাসায় মিলল রিপনের মরদেহ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৮:০৯ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
  • ৪০৬ বার পড়া হয়েছে

মো. আকবর হোসেন : নারায়ণগঞ্জ শহরের উত্তর চাষাঢ়া থেকে জাবেদ আহমেদ রিপন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ এপ্রিল) রাত ১০টায় নিজ বাসার ফ্ল্যাটের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত রিপন উত্তর চাষাঢ়া এলাকার ওবায়দুর রহমানের ছেলে। ওবায়দুর রহমান নারায়ণগঞ্জের আলোচিত বোমা হামলার পলাতক আসামি।

স্থানীয়রা জানান, রিপন এ বাসায় একা থাকতেন। তার স্ত্রী সন্তান কেউ তার সঙ্গে থাকতো না। পারিবারিক কলহের জের ধরে স্ত্রী-সন্তান অন্যত্রে বসবাস করেন। রিপনের এ বাড়িটি ৫ তলা। তিনি নিচতলায় থাকতেন। অন্যান্য ফ্ল্যাট ভাড়া দেওয়া। গত দুদিন যাবত তার কোনো সাড়াশব্দ না পাওয়ায় থানায় জানানো হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করেছে।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, মরদেহটি বাসার ফ্লোরে পড়ে থাকা অবস্থায় পেয়েছি। নিহতের শরীরে কোনো আঘাতের দাগ পাওয়া যায়নি। ময়নাতদন্ত রিপোর্টে মৃত্যুর কারণ জানা যাবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা

নারায়ণগঞ্জে ফ্ল্যাট বাসায় মিলল রিপনের মরদেহ

আপডেট সময় : ০৯:৩৮:০৯ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩