নারায়ণগঞ্জ ১২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিলেন ডাঃ সেলিনা হায়াত আইভী নারায়ণগঞ্জের ডিসিকে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণে গণশুনানি অনুষ্ঠিত রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা ফতুল্লায় স্টেডিয়াম সংলগ্ন লিংক রোডে ট্রাকের চাপায় বৃদ্ধার মৃত্যু হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির কাছে স্মারকলিপি দিল হরিজন ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ গড়েতে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি প্রবাসীদের সুখ-দুঃখের সাথী এনটিভি: রিয়াদে জমকালো আয়োজনে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চাঁদাবাজদের মারধরে শিকার উপ-সহকারী প্রকৌশলী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৪:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩
  • ৩৪৬ বার পড়া হয়েছে

সোনারগাঁও প্রতিনিধি ঃ  নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলীকে চাঁদাবাজদের দ্বারা মারধরের ঘটনা সংঘটিত হয়েছে। এতে মারাত্মক ভাবে জখম হয় উপ-সহকারী প্রকৌশলী আরিফুল হক।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সোনারগাঁওয়ে পেরাব আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় উপ-সহকারী প্রকৌশলী আরিফুল হক সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা চাঁদাবাজের বিরুদ্ধে।

চাঁদাবাজরা হচ্ছে- পেরাব এলাকার জহিরুল মোল্লার ছেলে রিয়েল মোল্লা(২৬) এবং আমবাগ এলাকার বাদল দেওয়ানের ছেলে সাব্বির দেওয়ান (২৪)।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ মাস যাবত সোনারগাঁ থানাধীন পেরাব আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিদ্যমান ০১ তলা একাডেমিক ভবনের ২য় ও ৩য় তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারন কার্যক্রম চলমান রয়েছে। উক্ত ভবনের ২য় তলার ছাদ ঢালাই সম্পন্ন হবার সময় থেকে কাজের ঠিকাদার প্রতিষ্ঠান রহমান টেডার্সের প্রতিনিধি সানজিম মিয়া (২৭) এর কাছ থেকে চাঁদা দাবী করে আসছে, এ দুই চাঁদাবাজ।

চাঁদার টাকা না দেওয়ায় আসামিরা প্রায় সময় কর্মরত শ্রমিক সহ উক্ত ঠিকাদারকে ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছে।

২০ এপ্রিল ভবনের ৩য় তলার ছাদ ঢালাই কাজ শুরু হয় এবং অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার অন্যান্য লোকজনদের সাথে নিয়ে নির্মান কাজের গুনগতমান তদারকি করার সময় আসামিসহ অজ্ঞাতনামা আসামিরা উক্ত বিদ্যালয়ের ভিতরে প্রবেশ করে ঠিকাদার প্রতিনিধি সানজিম মিয়ার কাছ থেকে এক লক্ষ টাকা চাঁদা দাবী করে।

চাঁদার টাকা না দিলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে ছাদ ঢালাইরত নির্মান শ্রমিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এলোপাথারী মারপিট করে নির্মান কাজ বন্ধ করে দেয়।
এরপর তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ ম্যানেজিং কমিটির সদস্যদেরও গালিগালাজ করে মারপিট করার জন্য উদ্যত হয়।

একপর্যায়ে আসামিরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আরিফুল হক এর উপর ক্ষিপ্ত হয় এবং তাকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারী কিল ঘুষি মারে এবং বালি উঠানোর বেলচা দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারী পিটিয়ে নীলাফুলা জখম তৈরি করে। বিবাদীরা তাকে এলোপাথারী মারপিট করে পরবর্তীতে নির্মান কাজ না চালানোর জন্য বিভিন্ন ধরনের ভয়ভীতি সহ হুমকি প্রদান করিয়া ঘটনাস্থল হইতে চলিয়া যায়।

এ ব্যাপারে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম সুমন জানান, প্রকৌশলীকে মারধরের ঘটনার অভিযোগ পেয়েছি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন

চাঁদাবাজদের মারধরে শিকার উপ-সহকারী প্রকৌশলী

আপডেট সময় : ০৫:৪৪:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩