নারায়ণগঞ্জ ০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার নারায়ণগঞ্জে ১৫ জুন থেকে ৮ দিনব্যাপী বিতর্ক উৎসব, অংশ নিচ্ছে ৬৪ শিক্ষা প্রতিষ্ঠান শীঘ্রই কুতুবপুরে মাদক-সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহমান মুন্সি যুবদল নেতার দখলে থাকা তাঁতি লীগ নেতার অফিস এখন মাদকের আখড়া! নারায়ণগঞ্জে কল্যাণী খাল দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

চাঁদার দাবিতে হামলা সজুকে প্রধান করে  ১০ জনের বিরুদ্ধে মামলা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩
  • ২৪৩ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জের কদমতলীর ত্রাস কিশোরগ্যাং নেতা দুধর্ষ সন্ত্রাসী তানজিম কবির সজু ও তার ৯ সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। চাঁদার দাবিতে আব্দুল মমিন সানা ওরফে হেলাল নামে এক ব্যক্তি ও তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা,মারধর,লুটপাটের অভিযোগে গত ৭ মার্চ মামলাটি রুজু করা হয়। যার নং-১৪। ধারা ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩৮৫/৩০৭/৩৮০/৪২৭/১১৪/৫০৬ পেনাল কোড ১৮৬০।
মামলার বাদী, খুলনা জেলার কয়রা থানার জায়গির মহল গ্রামের ছাহাদ উদ্দিন সানার ছেলে আব্দুল মমিন সানা ওরফে হেলাল। তিনি সিদ্ধিরগঞ্জের কদমতলী গ্যাস লাইন এলাকার এস এম আমিনুল হক টুটুলের বাড়ীর ম্যানেজার।
মামলার প্রধান আসামি হলেন, কদমতলী গ্যাস লাইন এলাকার মৃত হুমায়ূন কবিরের ছেলে কিশোরগ্যাং নেতা দুধর্ষ সন্ত্রাসী তানজিম কবির সজু। অন্যরা হলেন একই এলাকার মৃত দেলোয়ার হোসেন দেলুর ছেলে রনি, মনিরের ছেলে আল আমিন, জাহাঙ্গীরের ছেলে জাকারিয়া, জাকির মোল্লার ছেলে হযরত আলি ও জুবায়ের, মৃত সুন্দর আলির ছেলে শরিফ, আল ইসলামের ছেলে লিমন, রাজন ও আমান।
মামলায় উল্লেখ করা হয়, বাদী এস এম আমিনুল হক টুটুলের বাড়ীর ম্যানেজারের দায়িত্ব পালনের পাশাপাশি কদমতলী এলাকায় দুইটি দোকান দিয়ে কাপড়ের ব্যবসা করেন। মামলার প্রধান আসামি সন্ত্রাসী সজু বেশ কিছুদিন ধরে বাদীকে হুমকি দিয়ে আসছে টুটুলের বাড়ীর ম্যানেজারির দায়িত্ব ছেড়ে দিতে। অন্যথায় ৫ লাখ টাকা চাঁদা দিতে হবে। টুটুলের সাথে সজুগংদের জমি সংক্রান্ত বিরোধ ও একাধিক মামলা চলছে। এর জের ধরে বাদীকে এসব হুমকি প্রদান করা হয়। বাদী হুমকি আমলে না নিয়ে চাঁদা দিতে অস্বীকার করে তার দায়িত্ব পালন অব্যাহত রাখায় ক্ষুব্দ হয়ে গত ১ মার্চ রাত সাড়ে ৮ টার দিকে সজুর নেতৃত্বে এজাহার নামিয় আসামিরা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এসময় বাদী হেলালকে বেধরক মারধর করা হয়। পাশাপাশি দোকানে লুটপাট চালায়। হামলাকারিরা ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৪৫ হাজার টাকা দামের একটি ডেল ল্যাপটপ, ৪০ হাজার টাকা দামের সিসি ক্যামেরা, ১৮ হাজার টাকা দামের একটি ডিবিআর বক্স ও নগত ৩৫ হাজার ৩৫০ টাকা লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত হেলালকে উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে ভর্তি করেন। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে হেলার থানায় গিয়ে হামলাকারিদের বিরুদ্ধে মামলা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, এঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা

চাঁদার দাবিতে হামলা সজুকে প্রধান করে  ১০ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৭:২২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩