নারায়ণগঞ্জ ০৮:১০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ আড়াইহাজারে কবি নজরুল কলেজের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির

সিদ্ধিরগঞ্জে পার্লারকর্মী ধর্ষণ, যুবক গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩
  • ২৯৩ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিউটি পার্লারে কর্মরত এক নারীকে ধর্ষণ মামলায় ফরহাদ ওরফে সোহান খান (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে ফরহাদ ওরফে সোহান খান নামে ওই যুবককে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বুধবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে।

গ্রেফতার ফরহাদ ওরফে সোহান খান ফতুল্লার লামাপাড়া এলাকার মো. আমজাদ হোসেনের ছেলে।

মামলার সূত্রে জানা যায়, অভিযুক্ত ফরহাদ ওরফে সোহান খান ভুক্তভোগী নারীর বাসায় এসে তাকে একা পেয়ে দরজা বন্ধ করে দিয়ে ধর্ষণ করে সঙ্গে সঙ্গে বাসা ত্যাগ করে চলে যায়। পরবর্তীতে লজ্জার ভয়ে এ ঘটনার বিষয়ে উক্ত নারী কাউকে কিছু বলেননি। একপর্যায়ে তার মানসিক অবস্থা দেখে পরিবারের সদস্যরা ঘটনা জেনে থানায় এসে মামলাটি দায়ের করেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, ভুক্তভোগী নারী অভিযোগ করার পরেই ভোররাতে (১৫ ফেব্রুয়ারি) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ফতুল্লা থানার সহযোগিতায় আসামিকে গ্রেফতার করে। আজ (১৫ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক

সিদ্ধিরগঞ্জে পার্লারকর্মী ধর্ষণ, যুবক গ্রেফতার

আপডেট সময় : ১০:৫৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩