নারায়ণগঞ্জ ০৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার নারায়ণগঞ্জে ১৫ জুন থেকে ৮ দিনব্যাপী বিতর্ক উৎসব, অংশ নিচ্ছে ৬৪ শিক্ষা প্রতিষ্ঠান শীঘ্রই কুতুবপুরে মাদক-সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহমান মুন্সি যুবদল নেতার দখলে থাকা তাঁতি লীগ নেতার অফিস এখন মাদকের আখড়া! নারায়ণগঞ্জে কল্যাণী খাল দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

ইটভাটার আগুনে নারী শ্রমিকের মৃত্যু, পুড়েছে ৮০ ঘর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২২:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩
  • ২০৪ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ইটভাটার বস্তিতে আগুনে দগ্ধ হয়ে রোকেয়া নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টায় ফতুল্লার বক্তাবলী ফেরিঘাট সংলগ্ন এনবিএন ইটখোলার পাশের বস্তিতে এ ঘটনা ঘটে। নিহত রোকেয়া (২৭) এনবিএন ইটখোলার শ্রমিক ও হারুন অর রশিদের স্ত্রী। তার বাড়ি কিশোরগঞ্জে বলে জানা গেছে। দগ্ধ নারীর মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আগুনে বস্তিতে বসবাস করা শ্রমিকদের প্রায় ৮০-৯০টি খুপড়ি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

শ্রমিকরা জানান, হঠাৎ বস্তির খুপড়ি ঘরে আগুন লেগে আশপাশে ছড়িয়ে পড়ে। এসময় পাশের জেবিসি ইটখোলার খুপড়ি ঘরেও আগুন ছড়িয়ে পড়ে। এতে উভয় খোলার প্রায় শতাধিক ঘর পুড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম এসে পুড়ে যাওয়া এনবিএম ইটখোলার খুপড়ি ঘরের ছাই থেকে রোকেয়ার দগ্ধ মরদেহ উদ্ধার করেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরউদ্দিন আহাম্মদ বলেন, ইটভাটার পাশে খুপড়ি ঘরে আগুন লেগে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। । এছাড়া আগুন লেগে ৮০টির মত ঘর পুড়ে গেছে। খবর পেয়ে সার্ভিসের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। পুলিশ এসে তার মরদেহ নিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা

ইটভাটার আগুনে নারী শ্রমিকের মৃত্যু, পুড়েছে ৮০ ঘর

আপডেট সময় : ১০:২২:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩