নারায়ণগঞ্জ ০৩:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার লংমার্চ সফল করার আহ্বান খেলাফত মজলিস নেতা মুফতী দেলোয়ার আল হুসাইনের বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির

ওরা ষড়যন্ত্র করছে: শামীম ওসমান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০০:৩১ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩
  • ২৯৯ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধি : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশকে আজ কেউ অবজ্ঞা করতে পারে না। তার স্বপ্ন কী, তার স্বপ্ন তার বাবার স্বপ্নপূরণ করা। আমরা বলেছিলাম বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে আমাদের স্বপ্নপূরণ হয়েছে। তিনি বলেছিলেন তোমাদের স্বপ্নপূরণ হয়েছে আমারটা হয়নি। তার স্বপ্ন বাংলাদেশের প্রতিটি মানুষের ঘরে অন্ন ও বস্ত্র থাকবে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ফতুল্লার কাশীপুরে আওয়ামী লীগের শান্তির সমাবেশে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিএনপি ২ হাজার ৫৫২টি গাড়ি পুড়িয়েছে, ২৯টি ট্রেন পুড়িয়েছে, ৯টি লঞ্চ পুড়িয়েছে। ২ হাজার ৩৬ জন সাধারণ মানুষের গায়ে আগুন দেওয়া হয়েছে। তার মধ্যে ২৫শ মানুষ নিহত হয়েছে। এ নারায়ণগঞ্জে বাসের মধ্যে ড্রাইভার ও কন্ট্রাক্টর শুয়েছিলেন। এগুলো যদি রাজনীতি হয় তাদের ভোট দেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২৬ জন সদস্যকে হত্যা করেছে, একদিনে ৫শ জায়গায় বোমা হামলা করেছে বিএনপি।

শামীম ওসমান বলেন, বিএনপির ভাইদের বলতে চাই, এই নির্দেশ আপনাদের জীবনের জন্য ক্ষতি হবে। গোয়েন্দা রিপোর্ট আছে তারা তাদের দলের সিনিয়র নেতাদেরকেও হত্যা করবে। ওরা লাশ চাইছে। তারা জানে আন্দোলন করে আওয়ামী লীগের কিছু করার ক্ষমতা নেই। তাই ওরা ষড়যন্ত্র করছে। বিএনপিতে এখন দুটো গ্রুপ। আম্মা গ্রুপ আর ভাইয়্যা গ্রুপ। আম্মা গ্রুপ নির্বাচন করতে চায় কিন্তু ভাইয়্যা গ্রুপ চায় না। তিনি চিন্তা করছেন দেশে এনাক্ষী সৃষ্টি করতে। তৃতীয় শক্তিকে ক্ষমতায় আনতে ওরা এগুলো করছে।

তিনি বলেন, আমাদের ভুল থাকতে পারে। মানুষের কাছে যান ভোট চান। মানুষ ভোট দিলে অবশ্যই আপনারা ক্ষমতায় আসবেন। পৃথিবীতে বেঁচে থাকা অ্যাক্সিডেন্ট মারা যাওয়া স্বাভাবিক। আমি চেষ্টা করছি মানুষের জন্য কাজ করার। আগামীকাল বাঁচবো কিনা জানি না। আমার জন্য একটু দোয়া করবেন। আমরা প্রতিশোধ নিতে চাই না। সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, আমি কোনো সন্ত্রাসীকে প্রশ্রয় দেব না। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি আমি একা বন্ধ করতে পারবো না। আমি সমাজের প্রতিটি ভালো মানুষকে সাথে নিয়ে কাজ করতে চাই।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার

ওরা ষড়যন্ত্র করছে: শামীম ওসমান

আপডেট সময় : ১১:০০:৩১ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩