নারায়ণগঞ্জ ০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সোনারগাঁয়ে মাদক ও ধর্ম আবমাননাসহ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৮ রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সদর উপজেলা প্রশাসন নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু রিয়াদে বাপ্রসাফের সাংস্কৃতিক সন্ধ্যা : গান-কবিতা-আবৃত্তিতে প্রবাসী সাংবাদিক ও বাংলাদেশিদের মিলনমেলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১১ ডিআইটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আরএফএল ‘ডেইলি শপ’

আ’লীগের সম্মেলন মীর সোহেল আলীর নেতৃত্বে যোগদান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২
  • ৩১১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলীর নেতৃত্বে ক্ষমতাসীন আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের অনুষ্ঠানে যোগদান করেছেন। শনিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শত শত নেতাকর্মী নিয়ে সম্মেলনস্থলে যোগদানের মাধ্যমে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের অস্তিত্বের জাগান দিয়েছেন আওয়ামীলীগ নেতা মীর সোহেল আলীসহ তার অনুসারীরা।

সম্মেলনে যোগদানের আগ মুহুর্তে মুহু মুহু মিছিলে শ্লোগানের মাধ্যমে সাংসদ শামীম ওসমানের উন্নয়নের চিত্র ঢাকার রাজপথে তুলে ধরেন। এ সময় আশে পাশে থাকা সাধারন পথচারীরা আওয়ামীলীগ নেতা মীর সোহেল আলীর মিছিলের দিকেই দৃষ্টিপাত করতে দেখা গেছে।

প্রসঙ্গত, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে নারায়ণগঞ্জ থেকে যোগদান করেন ১৫৮ জন কাউন্সিলর। একই সাথে থাকবে ৩১৬ জন ডেলিগেট। এবারের আওয়ামী লীগের এবারের সম্মেলনে ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার প্রত্যয় তুলে ধরা হবে।

এই বিষয় সামনে রেখেই সম্মেলনের শ্লোগান নির্ধারণ করা হয়েছে ‘উন্নয়ন অভিযাত্রায় দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়’। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মো. বাদল বলেন, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী জনসংখ্যার প্রতি ২৫ হাজারে ১ জন করে কাউন্সিলর ও ২ জন ডেলিগেট সম্মেলনে যোগ দিতে পারবেন। সে হিসেবে নারায়ণগঞ্জ জেলা থেকে ১১৮ জন কাউন্সিলর ও ২৩৬ জন ডেলিগেট এতে অংশ নেবেন। মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, আমরা ৪০ জন কাউন্সিলর ও ৮০ জন ডেলিগেট সম্মেলনে যোগ দেব।

এ সময় সম্মেলনে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা যুবলীগ নেতা মীর ফয়সাল আলী, যুবলীগ নেতা বিপ্লব চেীধুরী, হাবিবুর রহমান আকাশ, আসলাম চেীধুরী, সালাউদ্দিন মুক্তি, মশিউর রহমান তরুন, সফিউদ্দিন বাচ্চু, আক্তার হোসেন, রিপন খন্দকার, শেখ মোঃ মেহেদী হাসান শাহীন, আল-আমিন হোসেন আলভী প্রমুখ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

আ’লীগের সম্মেলন মীর সোহেল আলীর নেতৃত্বে যোগদান

আপডেট সময় : ০১:৩৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২