নারায়ণগঞ্জ ০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সোনারগাঁয়ে মাদক ও ধর্ম আবমাননাসহ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৮ রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সদর উপজেলা প্রশাসন নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু রিয়াদে বাপ্রসাফের সাংস্কৃতিক সন্ধ্যা : গান-কবিতা-আবৃত্তিতে প্রবাসী সাংবাদিক ও বাংলাদেশিদের মিলনমেলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১১ ডিআইটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আরএফএল ‘ডেইলি শপ’

ফতুল্লায় গ্যাসের আগুনে মা-মেয়ে দগ্ধ!

ফতুল্লায় এক পুলিশ সদস্যের ভাড়া দেওয়া বাড়িতে গ্যাসের আগুনে ভাড়াটিয়া মা ও মেয়ে দগ্ধ হয়েছেন। শনিবার (১৭ ডিসেম্বর) দিনগত রাত আড়াইটায় ফতুল্লার লালপুর আলামিন বাগ এলাকায় পুলিশ সদস্য সারোয়ার জাহানের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-সিরাজগঞ্জ জেলার শাহাজাতপুর থানার কইজুরী গ্রামের অটোরিকশা চালক মনির হোসেনের স্ত্রী নারগিস (২৬) ও তাদের শিশু মেয়ে মরিয়ম (৪)। মনির হোসেন জানান, রাতে অটোরিকশা চালাতে বাইরে ছিলাম।

খবর পেয়ে বাসায় এসে দেখি নারগিস ও মেয়ে মরিয়ম আগুনে পুড়ে চিৎকার করছে। তখন আশপাশের লোকজন নিয়ে প্রথমে তাদের দুজনকে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়। এরপর সেখান থেকে শেখ হাসিনা বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে নারগিসের অবস্থা আশঙ্কাজনক। তার ধারণা ঘরের সামনে রান্না ঘর থেকে গ্যাস লাইন লিকেজ হয়ে রুমে জমাট হয়েছিল। সেই গ্যাস থেকে আগুন ধরে লেপ তুষক পুড়ে মা-মেয়ে দগ্ধ হয়েছেন।

বাড়িওয়ালা সারোয়ার জাহান বলেন, তিনি পুলিশ সদস্য। মুন্সিগঞ্জ সদরে কর্মরত আছেন। বাড়িটি এক ব্যক্তির কাছ থেকে কিনে ভাড়া দিয়েছেন। বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. এসএম আইউব হোসেন জানান, আগুনের ঘটনায় মা নার্গিস আক্তার ৭০ শতাংশ ও মেয়ে মরিয়ম ৫৫ শতাংশ দগ্ধ। দুইজনকেই আশংকাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

ফতুল্লায় গ্যাসের আগুনে মা-মেয়ে দগ্ধ!

আপডেট সময় : ০৪:১৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২