নারায়ণগঞ্জ ০২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন আড়াইহাজারে হাসপাতাল মালিকদের সংবাদ সম্মেলন: নবায়ন প্রক্রিয়াধীন, অবৈধ নয় গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার

আড়াইহাজারে আধিপত্যকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে জখম, গ্রেফতার ২

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২
  • ৩১৪ বার পড়া হয়েছে

রফিক রানা,ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজারে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাব্বির (২৫) নামে এক যুবককে উপর্যুপরি কুপিয়ে জখম করা হয়েছে। লুটে নেয়া হয়েছে তার সঙ্গে থাকা নগদ ৫০ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন। এ ব্যাপারে র‌্যাব১১ এর সদস্যরা অভিযুক্ত দুই ভাইকে গ্রেফতার করেছে।

মুমূর্ষূ অবস্থায় সাব্বিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার দিবাগত রাত ৮.৩০ মিনিটে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া বাজারে।

অভিযোগের সূত্রে জানা যায় যে, ওই গ্রামের আলী হোসেন, মোক্তার, অলিউল্লাহ গংদের সঙ্গে একই গ্রামের আকলিমার বাড়ীর ভাড়াটিয়া সেলিম ও দিপালী দম্পতির ছেলে সাব্বিরের এলাকায় আধিপত্য নিয়ে দ্ব›দ্ব চলছিল। এরই জের ধরে ঘটনার সময় সাব্বিরকে বালিয়াপাড়া বাজারে পেয়ে আলী হোসেন ও মোক্তার গং নানা প্রকার ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করে তার সঙ্গে থাকা নগদ ৫০ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন লুটে নেয়।

উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থা গুরুতর বিধায় কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এ সংবাদ র‌্যাব-১১ কে জানালে তারা ঘটনাস্থলে এসে পুলিশের সহযোগিতায় অভিযুক্ত সহোদর মোক্তার হোসেন ও সাহাদুল্লাহ কে আ্টক করে নিয়ে যায়।

পরে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদারের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করে। এ ব্যাপারে আহত সাব্বিরের মা দিপালী বাদী হয়ে সোমবার দুপুরে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আহত সাব্বিরের স্থায়ি বাড়ী কুমিল্লা জেলার মুরাদনগর থানার জাড্ডা গ্রামে।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়ার সাথে সাথে মামলা হয়েছে। দুজন আসামী গ্রেফতার হয়েছে। অন্যদেরকে গ্রেফতারে চেষ্টা চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন

আড়াইহাজারে আধিপত্যকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে জখম, গ্রেফতার ২

আপডেট সময় : ১১:৫৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২