নারায়ণগঞ্জ ০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লংমার্চ সফল করার আহ্বান খেলাফত মজলিস নেতা মুফতী দেলোয়ার আল হুসাইনের বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা

সিদ্ধিরগঞ্জ বিএনপির সদস্য সচিব হিসেবে শাহ আলম হীরাকে চায় তৃণমূল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৯:০৮ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
  • ৪৩৮ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব হিসেবে শাহ আলম হীরাকে দেখতে চায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দলীয় কাজে সক্রিয় থাকা শাহ আলম হীরা সদস্য সচিব হলে দলে প্রাণ চাঞ্চল্য ফিরে আসবে। জোরদার হবে আন্দোলন সংগ্রাম।
দলীয় সূত্রে জানা গেছে, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনকারী শাহ আলম হীরা বিএনপির একজন নিবেদিত প্রাণ। তিনি দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে নিষ্ঠার সাথে দায়ীত্ব পালন করেছেন। তিনি সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সিনিয়র সহসভাপতি, জেলা যুবদলের সহসভাপতি,সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের আহবায়ক, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, নাসিক ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, জেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক হিসেবে দায়ীত্ব পালন করেছেন। বর্তামানে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হিসেবে দায়ীত্ব পালন করছেন। তাই শাহ আলম হীরার মত ত্যাগী নেতাকে গুরুত্বপূর্ণ পদে রাখা উচিৎ বলে মন্তব্য করেন তৃণমূল নেতাকর্মীরা।
নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ বলেন, শাহ আলম হীরা বিএনপির একজন ত্যাগী নেতা। দলীয় কাজে তার বহু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একজন প্রবীণ নেতা হিসেবে তাকে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব করা হলে দল চাঙ্গা হয়ে উঠবে। তার বলিষ্ট নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে বলে আমি মনে করি। আমারা তার নেতৃত্বে দলকে এগিয়ে নিতে পারব বলে প্রত্যাশা করছি।
এবিষয়ে শাহ আলম হীরার সাথে কথা হলে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারন করে দল করি। তারুণ্যের অহংকার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানই একমাত্র দলের বভিষ্যৎ কান্ডারী। তারেক রহমানসহ দলের হাইকমান্ড থেকে যখন যে নির্দেশনা আসবে সে মোতাবেক দলীয় কাজ করে যাব। জেলা বিএনপির শীর্ষ নেতারা যদি আমাকে যোগ্য মনে করে কোন পদ পদবী দেয়, তাহলে আমি সে পদের মর্যদা রাখতে যথাসাধ্য চেষ্টা করব। বিগত দিনেও দলীয় কাজ করেছি। বভিষ্যতেও করে যাব।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

লংমার্চ সফল করার আহ্বান খেলাফত মজলিস নেতা মুফতী দেলোয়ার আল হুসাইনের

সিদ্ধিরগঞ্জ বিএনপির সদস্য সচিব হিসেবে শাহ আলম হীরাকে চায় তৃণমূল

আপডেট সময় : ১২:৫৯:০৮ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১