নারায়ণগঞ্জ ০৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্দরে ৩০ কেজি গাজাসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার শ্রমিক জাগরণ মঞ্চের ১৪০ তম আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালিত অপরাধ দমনে পরিচিত গোলাম সারোয়ার সোনারগাঁয়ের নতুন ওসি নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর মাধ্যমে আমরা তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে চাই:ডিসি রায়হান কবির ফতুল্লায় ডাকাতি ঘটনায় তিন ডাকাত সদস্য গ্রেপ্তার সুগন্ধা+ খাবারের ভেতর পাওয়া গেল তেলাপোকা বন্দরে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক রায়হান কবির সদর উপজেলা গোল্ডকাপ ফুটবল ফাইনালে বালকে মুসলিমনগর, বালিকায় কুতুবপুর চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জে দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের সচেতনতামূলক কর্মশালা আড়াইহাজারে জলাবদ্ধতা নিরসনের রামচন্দ্রী খাল পুনঃখনন কাজের উদ্বোধন

সাংবাদিক রনির মৃত্যুতে সিটি প্রেসক্লাবের শোক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
  • ২৫৮ বার পড়া হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি  : বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও ফটো সাংবাদিক তানভীর রনির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের নেতৃবৃন্দ। ১২ই আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনের সাধারণ সম্পাদক এবং আনন্দ টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি সৈয়দ সিফাত আল রহমান লিংকনের পাঠানো এক বিবৃতিতে এ শোক জানানো হয়। সেই সঙ্গে বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারকে এ বেদনা কাটিয়ে উঠতে মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা জ্ঞাপন করেছেন।

এদিকে সংগঠনটির সকল কর্মকর্তা ও সদস্যদের পক্ষ থেকে বিদেহী আত্মার মাগফেরাত চেয়ে সকলের দোয়া কামনা করছেন নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব এর সভাপতি এবং এন.এন টিভির নিউজ কো-অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ টিটু ।

পরিবারের সুত্র থেকে জানা যায়, ১১ই আগস্ট বুধবার রাত থেকেই তার গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছিল। রাতে স্থানীয় হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাসায় ফিরে যান তিনি। পরে বৃহস্পতিবার বাসায় দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

উল্লেখ্য, ফটো সাংবাদিক তানভীর রনি মৃত্যুকালে স্ত্রী, সন্তান, সহকর্মী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার জানাযা বাদ এশা দেওভোগ এলাকার শুক্কুরকারী বড় জামে মসজিদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বন্দরে ৩০ কেজি গাজাসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার

সাংবাদিক রনির মৃত্যুতে সিটি প্রেসক্লাবের শোক

আপডেট সময় : ০৬:২৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১