নারায়ণগঞ্জ ০২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মতবিনিময় সভায় মালিক ও শ্রমিক নিয়ে শ্রমবান্ধব দেশ গড়তে হবে:উপদেষ্টা মাহদী আমিন গণ-অভ্যুত্থানের সময় লুট হওয়া ১টি শটগান ও ৩টি কার্তুজসহ যুবক গ্রেপ্তার ফতুল্লায় গ্যাসের চুলার লিকেজ থেকেই আগুনের বিস্ফোরণ, একই পরিবারের ৫জন দগ্ধ। বরফকল মাঠে গরুর হাট না বসাতে জেলা প্রশাসকের কাছে শাপলা ক্রীড়া সংসদের স্মারকলিপি সোনারগাঁয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সানোয়ার গ্রেপ্তার বন্দরে এআই প্রযুক্তিতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রতারণা, প্রতারকচক্রকে দ্রুত গ্রেপ্তারের দাবি ভুক্তভোেগীর বন্দরে দলিল লেখক সমিতির সাধারণ সভা ও দোয়া: পেশাগত মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক হানি ট্র্যাপ চক্রের ৬ সদস্য আটক সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবিতে বিয়ের অনুষ্ঠানে হামলা মারধর লুটপাট বন্দরের শীর্ষ সন্ত্রাসী ১৪ টি মামলার আসামি ‘ক্যাডার সোহেল’ গ্রেফতার

করোনাকে কেন্দ্র করে মন্ত্রীদের উদ্ভট বক্তব্য ‘অমানবিক করোনা বিনোদন’ সৃষ্টি করছে — আবু হাসান টিপু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
  • ২৮০ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তিঃ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য জননেতা কমরেড আবু হাসান টিপু বলেছেন, সরকারের আত্মম্ভরীতার কারণে গণটিকা প্রদান কার্যক্রমে দেশের অধিকাংশ অঞ্চলে এক নৈরাজ্যিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এব্যাপারে তাদের পরিকল্পনাহীনতা, সমন্বয়হীনতা এবং সুনির্দিষ্ট ও সমন্বিত কোন রোড়ম্যাপ না থাকায় টিকা প্রদানকে কেন্দ্র করে সৃষ্ট গণবিশৃংখলা গণহতাশার জন্ম দিয়েছে। শুধু তাই নয় যেভাবে গণটিকা কার্যক্রম চলছে তাতে নতুন করে করোনার গণসংক্রমনের আশংকা আরও বাড়িয়ে দিয়েছে।

তিনি বলেন, করোনা শুরু থেকেই সরকার দলীয়করণ ও দলীয় সংকীর্ণতায় এককভাবে চলতে গিয়ে করোনা পরিস্থিতিকে লেজে গোবরে করে ফেলেছে। যার নিকৃষ্টতম শিকার হচ্ছে দেশের সাধারণ জনগণ।

আবু হাসান টিপু আরও বলেন, করোনাকে কেন্দ্র করে সরকারের একেক মন্ত্রীর একেক রকম উদ্ভট বক্তব্য এবং সকালে এক সিদ্ধান্ত বিকেলে তা বদল করে আরেক সিদ্ধান্ত ঘোষণা করে এক ‘অমানবিক করোনা বিনোদন’ সৃষ্টি করে চলছেন, যা এই সংকট মোকাবেলায় সরকারের সীমাহীন ব্যর্থতা ও অস্থিরতারই বহিঃপ্রকাশ।

১০ আগস্ট বিকেলে হাজীগঞ্জ বাজারে মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজ নারায়ণগঞ্জ কতর্ৃক করোনা ভ্যাক্সিনের ফ্রি নিবন্ধন কর্মসূচি পরিচালনাকালে আবু হাসান টিপু এসব বলেন।

করোনা ভ্যাক্সিনের এই ফ্রি নিবন্ধন কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজ নারায়ণগঞ্জ আহবায়ক ও সম্মুখ সারির করোনাযোদ্ধা বদরুল হক, মৈত্রী মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা সৈয়দ খালেদ হাসান মিলন, বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মরণ স্মৃতি সংসদ এর সদস্য সচিব আনোয়ার হোসেন মুক্তি, মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজ নারায়ণগঞ্জ যুগ্ন আহবায়ক খোকন রাজ, শ্রমিকনেতা মোক্তার হোসেন, সামসুজ্জামান বাবর, মুরাদ হোসেন, মাসুদ রানা, ফাতেমা লতিফ রুনু, রূপচঁান মিয়া, খুশবু রাজ প্রমূখ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মতবিনিময় সভায় মালিক ও শ্রমিক নিয়ে শ্রমবান্ধব দেশ গড়তে হবে:উপদেষ্টা মাহদী আমিন

করোনাকে কেন্দ্র করে মন্ত্রীদের উদ্ভট বক্তব্য ‘অমানবিক করোনা বিনোদন’ সৃষ্টি করছে — আবু হাসান টিপু

আপডেট সময় : ১১:০৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১