নারায়ণগঞ্জ ০৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার লংমার্চ সফল করার আহ্বান খেলাফত মজলিস নেতা মুফতী দেলোয়ার আল হুসাইনের বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির

আড়াইহাজারে আহত অবস্থায় মারা গেলেন সেই চাল ব্যবসায়ী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১
  • ৩১৫ বার পড়া হয়েছে

মোঃ জিয়াউর রহমান:

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পাওনা টাকা চাওয়ায় ফিল্মী স্টাইলে এক ব্যক্তিকে অপহরণ করে আটকে রেখে নির্যাতন করা সেই চাল ব্যবসায়ী ইব্রাহিম আহত অবস্থায় বৃহস্পতিবার মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। এর আগে বুধবার দুপুরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ উপজেলা সদরের হাজী দাইয়ানের ৬ তলা ভবনের নিচ তলা থেকে হাত-পা বাধাঁ অবস্থায় তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ইব্রাহিম উপজেলার হাইজাদি ইউনিয়নের ইলমদী গ্রামে আব্দুল খালেকের ছেলে মোহাম্মদ ইব্রাহিম (৪২)। সে চাল ব্যবসায়ী।

নিহত ইব্রাহিমের ভাই কাইয়ুম জানান, ‘মঙ্গলবার দুপুরে ১টার দিকে চাল কেনার জন্য উপজেলার বাজারে আসেন ইব্রাহিম। ওইসময় একই গ্রামের মোজ্জাম্মেলের ছেলে ব্যবসায়ী এনামুল ফোন দিয়ে ডেকে নেয়। পরে তাকে অপহরণ করে উপজেলা শহরের হাজী দায়ানের ৬ তলা ভবনের নিচ তলায় হাত-পা বেঁধে ফেলে রাখা হয়। এর আগে মুখ বেঁধে তাকে ব্যাপক মারধর ও নির্যাতন করা হয়।’

তিনি বলেন, ‘ইব্রাহিমকে খোঁজে না পেয়ে স্বজনরা আড়াইহাজার থানায় নিখোঁজের জিডি করেন। এরপর থেকেই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ইব্রাহিমকে উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। এরই মধ্যে সকালে কান্নার শব্দ পেয়ে ওই ভবনের লোকজন কান্নার উৎস খোঁজতে গিয়ে ইব্রাহিমকে হাত-পা বাঁধা মুমূর্ষ অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ইব্রাহিমকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানকার ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।’পরে বৃস্পতিবার সে মারা যায়।

আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, ইব্রাহিমকে উদ্ধার হওয়ার পর তার ভাই কাইয়ুম বাদী হয়ে এনামুল ও ফেরদৌস নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৬ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলাটি এখন হত্যা মামলায় রুপান্তিত করা হবে। তিনি আরো জানান, আসামী গ্রেফতারের জন্য ইতি মধ্যে পুলিশ কাজ করছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার

আড়াইহাজারে আহত অবস্থায় মারা গেলেন সেই চাল ব্যবসায়ী

আপডেট সময় : ০১:৪১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১