নারায়ণগঞ্জ ১০:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ ৩০০ শয্যা ও ভিক্টোরিয়া হাসপাতালের সেবার মান উন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা সোনারগাঁয়ের আনন্দ বাজারে মাদকবিরোধী মানববন্ধন ও র‍্যালি শীতলক্ষা নদীতে বোর্ড থেকে পড়ে নিখোঁজ ফায়ার সার্ভিসের সদস্য জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ নারায়ণগঞ্জে নানা আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ১৬ জুলাই শহীদ দিবস সৌদিতে ছিনতাই-প্রতারণা রোধ ও প্রবাসীদের অধিকার রক্ষায় এক টেবিলে রাষ্ট্রদূত ও সাংবাদিকরা হাজীগঞ্জ ফেরিঘাটে র্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ যুবক গ্রেপ্তার ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান, কবির নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম

টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে এবার শিরোপা জিতল নিউজিল্যান্ড

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
  • ২৮৮ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক : টানটান উত্তেজনায় ভরা ফাইনালে বোলারদের দাপটের পর দুই অভিজ্ঞ ব্যাটসম্যান কেন উইলিয়ামসন ও রস টেইলরের ব্যাটে ভর করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলো নিউজিল্যান্ড। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পথে বুধবার সাউদাম্পটনের রোজ বোলে কোহলিবাহিনীকে ৮ উইকেটে হারিয়েছে কিউইরা।

ভারতের ছুড়ে দেওয়া ১৩৯ রানের মামুলি লক্ষ্য তাড়া করার জন্য ৫৩ ওভার হাতে ছিল নিউজিল্যান্ডের। সেই লক্ষ্যে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪৪ রানে দুই ওপেনারের উইকেট হারিয়েছিল কিউইরা। তবে এরপর আর কোনো বিপদ হতে দেননি নিউজিল্যান্ডের বর্তমান টেস্ট দলের সবচেয়ে অভিজ্ঞ দুই ব্যাটসম্যান উইলিয়ামসন ও টেইলর। এর মধ্যে অধিনায়ক উইলিয়ামসন ফিফটি করে অপরাজিত থাকেন। আর টেইলর দারুণ সঙ্গ দিয়ে ফিফটি ছুঁইছুঁই ইনিংস খেলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা ও ভিক্টোরিয়া হাসপাতালের সেবার মান উন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা

টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে এবার শিরোপা জিতল নিউজিল্যান্ড

আপডেট সময় : ০৬:৪৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১