নারায়ণগঞ্জ ০৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার লংমার্চ সফল করার আহ্বান খেলাফত মজলিস নেতা মুফতী দেলোয়ার আল হুসাইনের বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির

নাহিদ ও কাদিরের পরিবারে সহায়তার হাত বাড়িয়ে দিল সালমা ওসমান লিপি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১
  • ৩১০ বার পড়া হয়েছে

শহর প্রতিনিধি: অগ্নিদগ্ধে নিহত নাহিদের পরিবার ও সড়ক দূর্ঘটনায় পঙ্গুত্ব বরণকারী হুমায়ন কবির কাদিরের পরিবারকে স্বাবলম্বী করতে সহায়তার হাত বাড়িয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের সহধর্মিনী ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি।

বৃহস্পতিবার (৬ মে) সকালে সালমা ওসমান লিপির পক্ষে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ও পুলিশ সুপার জায়েদুল আলম পৃথক পৃথকভাবে নিজ কার্যালয়ের সামনে অসহায় দুই পরিবারের মাঝে দুটি অটোরিকশা হস্তান্তর করেন।

সালমা ওসমান লিপির নিজস্ব তহবিল থেকে দেয়া অনুদানের অর্থে এ দুটি অটোরিকশা ক্রয় করা হয়।

জানা গেছে, প্রথমে অগ্নিদগ্ধে নিহত নাহিদের স্ত্রী শাহীনার হাতে অটোরিকশার চাবি তুলে দেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম।

পরে সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণকারী হুমায়ন কবির কাদিরের হাতে অটোরিকশার চাবি তুলে দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার এরকম মানবিক সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার

নাহিদ ও কাদিরের পরিবারে সহায়তার হাত বাড়িয়ে দিল সালমা ওসমান লিপি

আপডেট সময় : ০৩:৫১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১