নারায়ণগঞ্জ ০৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার লংমার্চ সফল করার আহ্বান খেলাফত মজলিস নেতা মুফতী দেলোয়ার আল হুসাইনের বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির

লকডাউনে নারায়ণগঞ্জে দোকান খুলবেই মালিকরা !

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১
  • ৩০৩ বার পড়া হয়েছে

শহর প্রতিনিধি : লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে মার্কেটের দোকান খোলার দাবিতে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ শহেরর বিভিন্ন মার্কেটের দোকান মালিক ও শ্রমিকরা।

এ সময় অবিলম্বে দোকান খোলার অনুমতি না দিলে, নিজেরাই নিজেদের মতো করে দোকান খোলা রাখবেন বলে হুঁশিয়ারি দেন তারা।

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মঙ্গলবার (৬ এপ্রিল) অনুষ্ঠিত মানববন্ধনে তারা এ হুঁশিয়ারি দেন। এ সময় স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলার দাবি জানান দোকান মালিক ও শ্রমিকরা।

মানববন্ধনে নারায়ণগঞ্জ দোকান মালিক-শ্রমিকদের সমন্বয়ক আরিফ দিপু বলেন, আজকে যে সময় আমাদের দোকানে কাজ করার কথা, সেখানে রাস্তায় নামতে হচ্ছে। বিভিন্ন গার্মেন্টস, কল-কারখানায় আর্থিক অনুদান দেওয়া হলেও আমাদের কোনো অনুদান, কোনো প্রণোদনা দেওয়া হয়নি। আমরা আমাদের কর্মচারীদের বেতন দিতে পারিনি। জেলা প্রশাসকের কাছে আমাদের শ্রমিকদের ভোটার আইডি কার্ড পর্যন্ত আমরা জমা দিয়েছি। কিন্তু আমাদের কোনো সাহায্য করা হয়নি।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ, দুইদিন পরে যে সরকারি প্রজ্ঞাপন জারি হবে তখন যদি দোকান খুলতে দেওয়া না হয়। তখন আমরা নিজ দায়িত্বে সারা দেশে দোকান খুলবো।

মানববন্ধন শেষে প্রেসক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। মিছিলটি নারায়ণগঞ্জ শররের দুই নম্বর রেলগেট ঘুরে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয় । এ সময় নানা মিছিল থেকে নানা ধরণের সরকার বিরোধী হুমকি দিতে দেখা যায় দোকান মালিক ও কর্মচারীদের।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার

লকডাউনে নারায়ণগঞ্জে দোকান খুলবেই মালিকরা !

আপডেট সময় : ১১:৩৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১