নারায়ণগঞ্জ ০৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ ফতুল্লায় দূষণের দায়ে আকবর ডাইংকে জরিমান নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে নাসিকের ওয়ার্ড সচিবের বিরুদ্ধে থানায় অভিযোগ বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার

শহরের নিতাইগঞ্জ  এলাকায় পশুখাদ্যের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১
  • ৩২৬ বার পড়া হয়েছে

শহর প্রতিনিধি :  নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ মাছুয়া বাজার এলাকায় দুটি পশুখাদ্যের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রবিবার রাত পৌনে ১২টায় ওই এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে মন্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে গেছে বিপুল পরিমাণ মালামাল।

স্থানীয় সুত্র জানায়, রবিবার রাত পৌনে ১২ টার দিকে নারায়ণগঞ্জের বানিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত নিতাইগঞ্জের মাছুয়াবাজার এলাকায় রিপন ও মফিজের পশু খাদ্যের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে মানুষের মাঝে আতংক দেখা দেয়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

সু্ত্র জানায়,শীতলক্ষ্যা নদীর তীরবর্তী হওয়ার ফায়ার সার্ভিস সহজে আগুন নেভানোর পর্যাপ্ত পানি পেয়েছে। তা হলে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভবনা ছিল। দেশের  পাইকারি পন্য ও আটা ময়দার বৃহৎ গোডাউন কেন্দ্র নিতাইগঞ্জ। অগ্নিকাণ্ডের খবরে ব্যবসায়িদের মধ্যেও আতংক দেখা দেয়।

নারায়ণগঞ্জ মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন  জানান, রাত পৌনে ১২টায় নিতাইগঞ্জের মাছুয়া বাজার এলাকায় রিপন ও মফিজের পশুখাদ্যের দুটি গোডাউনে আগুন লাগে মুহূর্তের মধ্যেই দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরুপণ করা যায়নি। তদন্তের পর বলা যাবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ

শহরের নিতাইগঞ্জ  এলাকায় পশুখাদ্যের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেট সময় : ০৪:৫৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১