নারায়ণগঞ্জ ০৯:২০ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুবদল নেতার ২০ হাজার ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী আহত সাংবাদিককে দেখতে আর্থিক সহায়তা নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ঈদে অতিরিক্ত ভাড়া আদায়: নারায়ণগঞ্জে ৩ পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগ: মোতায়েন ১১৪ আনসার ও স্বেচ্ছাসেবক ঈদের শুভেচ্ছা ঘিরে রাজনৈতিক উত্তাপ,কালাপাহাড়িয়ায় জনতার মুখে মুখে চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসাইন ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী সালাউদ্দিন চৌধুরী অপপ্রচারের প্রতিবাদে ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে বিভিন্ন পশুর হাট পরিদর্শনে ডিসি মো. রায়হান কবির সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ানো প্রতিটি মুমিনের দায়িত্ব- আবদুল জব্বার

জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব ছিনিয়ে নেয়া উচিৎ- ভিপি বাদল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১
  • ২২২ বার পড়া হয়েছে

শহর প্রতিনিধি : বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব ছিনিয়ে নেয়া উচিৎ বলে মন্তব্য করে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল (ভিপি বাদল) বলেছেন, ‘সারা বিশ্বের স্বাধীনতাগামী মানুষের জন্য বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ হলো স্বাধীনতারঘোষণা। বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত জিয়াউর রহমানের খেতাব ছিনিয়ে নেয়া উচিৎ। ইতিহাস যে বিকৃত করেছে তার বিচার করা উচিৎ’।

বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের আয়োজনে শহরময় বর্ণাঢ্য আনন্দ র‌্যালী শেষে নগরীর দুই-নং রেলগেইট এলাকায় আওয়ামীলীগের কার্যালয়ের সামনে সমাবেশে ভিপি বাদল এই মন্তব্য করেন।

এ সময় তিনি আরো বলেন, আজকের এই মিছিলটিই প্রমাণ করে দেয় যে, নারায়ণগঞ্জের রাজপথ আওয়ামীলীগের রাজপথ, নারায়ণগঞ্জে রাজপথ যুবলীগের রাজপথ। আজকের এই সংগ্রামের তাৎপর্য হলো নতুন মুখ দেখতে চাই আমরা। পরিবর্তন চাই আমরা। যারা মানুষকে অত্যাচার নির্যাতন করে তাদেরকে আর দেখেতে চাইনা’।

এ সময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ প্রমুখ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যুবদল নেতার ২০ হাজার ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ

জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব ছিনিয়ে নেয়া উচিৎ- ভিপি বাদল

আপডেট সময় : ১২:৪২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১