স্টাফ রিপোর্টার :
‘অনুমোদনহীন ও ভুয়া ব্র্যান্ডের ভোজ্য তেল মোড়কজাতকরণ ও বিক্রয় করার অপরাধে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা’
আজ বৃহস্পতিবার (০৯ এপ্রিল), রূপগঞ্জের তারাবো এলাকায় অনুমোদনহীন ও ভুয়া ব্র্যান্ডের ভোজ্য তেল মোড়কজাতকরণ ও বিক্রয় করার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯’ আইনে দুটি পৃথক মামলায় মোট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
আজকের এই অভিযান পরিচালনা করেন মুহাম্মদ মারজানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রূপগঞ্জ,নারায়ণগঞ্জ।
আজকের এই ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযান সার্বিক সমন্বয় করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধির নাম 























