নারায়ণগঞ্জ ০১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শীতলক্ষা নদীতে বোর্ড থেকে পড়ে নিখোঁজ ফায়ার সার্ভিসের সদস্য জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ নারায়ণগঞ্জে নানা আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ১৬ জুলাই শহীদ দিবস সৌদিতে ছিনতাই-প্রতারণা রোধ ও প্রবাসীদের অধিকার রক্ষায় এক টেবিলে রাষ্ট্রদূত ও সাংবাদিকরা হাজীগঞ্জ ফেরিঘাটে র্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ যুবক গ্রেপ্তার ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান, কবির নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির ফতুল্লায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

আসন্ন নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আমি আশাবাদী : জাকির খান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৬:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আমি আশাবাদী, তবে এ বিষয়ে দল যে সিদ্ধান্ত নেবে আমি তা মেনে নেব। দলের সিদ্ধান্তের উর্ধ্বে কেউ না। দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ারে কখনো দলের সিদ্ধান্তের বাইরে যাইনি। নানা হয়রানি ও নির্যাতন সহ্য করে জিয়ার আদর্শের রাজনীতিকে আকড়ে ধরে দলের জন্য কাজ করে যাচ্ছি।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে দেওভোগ নাগবাড়ী বিশাল কনভেনশন সেন্টারে জাকির খানের ৫২ তম জন্মদিন উপলক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এই আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, এই প্রথম সবাইকে নিয়ে এক সাথে জন্মদিন পালন করছি। জন্মদিনে সবাইকে কাছে পেয়ে খুব আনন্দিত। এ জন্য মহান আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। এই অনুভূতি প্রকাশ করার ভাষা আমার জানা নেই।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে জেলা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট রেজাউল করীম খান রেজা, দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি কবির খান, জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেন, জেলা প্রজন্ম দলের আহ্বায়ক সলিমুল্লাহ করিম সেলিম, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি নাজির আহমেদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ জেলা সদস্য মো. নাজমুল হক, প্রোগ্রাম ও মোটিভেশন অফিসার মো. শাহ রাজিউর রহমান সহ প্রমুখ।

স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে দুই শতাধিক লোক স্বেচ্ছায় রক্তদান করেছেন। এ সময় ছাত্রদল নেতা জাকির খানের স্ত্রী আইরিন পারভীন খান, কন্যা ইহন খান ও ছেলে কারগিল খান সহ পরিবারের অন্য সদস্যরাও স্বেচ্ছায় রক্তদান করেছেন। এছাড়া জন্মদিন উপলক্ষ্যে পরে কেক কেটে দিনটি পালন করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শীতলক্ষা নদীতে বোর্ড থেকে পড়ে নিখোঁজ ফায়ার সার্ভিসের সদস্য

আসন্ন নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আমি আশাবাদী : জাকির খান

আপডেট সময় : ০২:৩৬:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫