নারায়ণগঞ্জ ০২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার

অবশেষে দুর্নীতির মামলায় নাসিক কাউন্সিলর মতি কারাগারে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৮:২০ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
  • ৬২১ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচার মামলায় অবশেষে নাসিক ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহবায়ক মতিউর রহমান মতিকে কারাগারে পাঠিয়েছেন ঢাকার মহানগর আদালত।
বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক মঈনুল হাসান রওশনী। এদিকে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার চার্জশিট ভুক্ত আসামি ছিলেন এই নেতা। পরবর্তীতে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন আদালত।
গতকাল সোমবার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো.আছাদুজ্জামানের আদালতে শুনানি শেষে মতিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। যুবলীগ নেতা ও কাউন্সিলর মতিউর রহমান মতি সুমিলপাড়া এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে।
আদালত সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহবায়ক ও কাউন্সিলর মতিউর রহমান মতি গতকাল সোমবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে জামিনের জন্য আবেদন করেন। দীর্ঘ শুনানি শেষে মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামান কাউন্সিলর মতির জামিনের আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে দুদকের পক্ষে এডভোকেট মোশাররফ হোসেন কাজল শুনানিতে অংশগ্রহণ করেন। আদালত মতির বিরুদ্ধে পরোয়ানা জারির প্রায় তিন মাস পার হলেও প্রকাশ্যে এলাকায় ঘুরাফেরা ও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন এই মতি। পরোয়ানার কাগজ নিয়েও স্থানীয় প্রশাসন লুকোচুরি খেলা খেলেন বেশ কিছুদিন। পরবর্তীতে তা প্রকাশ্যে এলে এলাকা ছেড়ে গা ঢাকা দেন মতি। বেশ কিছুদিন পলাতক থাকলেও গত মঙ্গলবার আবারও প্রশাসনকে বৃদ্ধঙ্গুলি দেখিয়ে প্রকাশ্যে অংশ নিয়েছেন একটি অনুষ্ঠানের নৈশভোজে। তবে আড়ালে থেকেও ঢাকাসহ বেশ কয়েকটি অনুষ্ঠানে স্ব-শরীরে অংশ নিয়েছেন যুবলীগ নেতা মতিউর রহমান মতি।#####

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা

অবশেষে দুর্নীতির মামলায় নাসিক কাউন্সিলর মতি কারাগারে

আপডেট সময় : ১০:৪৮:২০ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩