নারায়ণগঞ্জ ০৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার

সিদ্ধিরগঞ্জে কাউন্সিলর কার্যালয়ে ‘টেনশন গ্রুপের’ হামলা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩
  • ২৭৬ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নং ওয়ার্ড কাউন্সিলর মো: ইকবাল হোসেনের কার্যালয়ে হামলা চালিয়ে ব্যপক ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। স্বেচ্ছাসেবক লীগ নেতা মো: শফিকুল ইসলাম শফির ছেলে ‘টেনশন গ্রুপ’ নামক কিশোর গ্যাং প্রধান শান্তর নেতৃত্বে শুক্রবার ( ৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এহামলা করা হয় বলে অভিযোগ কাউন্সিলর ইকবালের।
অভিযোগ জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে মিজমিজি আব্দুল আলি পুল এলাকার মৃত শহীদুল ইসলামের ছেলে স্বেচ্ছাসেবক লীগ নেতা বহুল বিতর্কিত শফিকুল ইসলাম শফির হুকুমে তার ছেলে কিশোরগ্যাং নেতা শান্তর নেতৃত্বে ২০-২৫ জন মিলে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ২ নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেনের কার্যালয়ে হামলা চালানো হয়। হামলাকারিরা কার্যালয়ের সমস্ত জানালার গ্লাস ভাঙচুর করে। এসময় কার্যালয়ে কোন লোকজন ছিলনা। ফলে বিনা বাধায় ভাঙচুর করে সন্ত্রাসীরা।
এবিষয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে, কাউন্সিলর ইকবাল ক্ষোভ প্রকাশ করে বলেন, শফির ছেলে শান্তর নেতৃত্বে আমার অফিসে হামলা চালিয়ে ব্যপক ভাঙচুর চালায়। তার আগে আমার ব্যক্তিগত সচিব তুহিনকে ধরে নিয়ে প্রায় ১ ঘন্টা আটকিয়ে রাখে। একই সন্ত্রাসীরা গত ৩০ অগস্ট ও ৪ সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে আমার বাড়িতে দুদফা হামলা চালায়। এসব ঘটনায় থানায় অভিযোগ করতে গেলেও পুলিশ অভিযোগ গ্রহণ করেননি।
হামলার বিষয়ে জানতে চাইলে স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিকুল ইসলাম শফিক বলেন,“বিএনপি নেতা ইকাবাল তার রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আমার বিরুদ্ধে এমন অভিযোগ করছে। সিটি করপোরেশন নির্বাচনে আমি প্রার্থী হওয়ার পর থেকেই আমার সঙ্গে তার বিরোধ চলে আসছে। তাকে পুঁজি করে তার নিজস্ব লোকজন দিয়ে হামলার ঘটনা সাজিয়ে আমার উপর দোষ চাপানোর চেষ্টা করছে। এবিষয়ে আমার কিছু জানা নেই।”
সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা বলেন,“হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে এখনো থানায় কোন লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা

সিদ্ধিরগঞ্জে কাউন্সিলর কার্যালয়ে ‘টেনশন গ্রুপের’ হামলা

আপডেট সময় : ০৯:২২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩