নারায়ণগঞ্জ ০৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজীগঞ্জ ফেরিঘাটে র্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ যুবক গ্রেপ্তার ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান, কবির নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির ফতুল্লায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে গণশুনানিতে সেবা প্রত্যাশীদের অভিযোগ শুনে তাৎক্ষণিক নিষ্পত্তির উদ্যোগ ডিসির সিদ্ধিরগঞ্জে এক ব্যক্তিকে পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা-থেরাপি সামগ্রী বিতরণ করেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির

ডিবি পরিচয়ে অপহরণের সময় আটক ৬ ডাকাত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
  • ৩৬৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে মিনাল কান্তি রায় নামে এক ব্যক্তিকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে অপহরণের সময় ছয় ডাকাতকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাই লাউ মারমা এ তথ্য জানান।

আটকরা হলেন-বরিশালের বানারীপাড়ার আব্দুল হাকিমের ছেলে শামীম হোসেন, সিরাজগঞ্জের মজিদ সরকারের ছেলে আরিফুল ইসলাম, জামালপুরের নজরুল ইসলামের ছেলে নাহিদুল ইসলাম, বরিশালের উজিরপুরের আলী আহম্মেদের ছেলে মিলন, কুমিল্লার বাদশা আলমের ছেলে রায়হান সরকার মামুন ও ফরিদপুরের ফুল মিয়ার ছেলে নয়ন।

এ সময় আটকদের কাছ থেকে একটি হাইয়েস গাড়ি, লুণ্ঠিত নব্বই হাজার টাকা, খেলনা পিস্তল, ডিবি ডিএমপি লেখা কটি, ভাঙ্গা ওয়াকিটকি, চাইনিজ কুড়াল, হাতকড়াসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাই লাউ মারমা জানান, বুধবার রাতে সোনারগাঁ পাকুন্দিয়া চেকপোস্টে ডিউটিরত ছিল পুলিশ। এ সময়ে একটি হায়েস গাড়ি থেকে চিৎকার শুনে পুলিশ এগিয়ে গিয়ে ভিকটিমকে উদ্ধার করে এবং ছয়জনকে আটক করে। প্রাথমিক তথ্যে জানা যায়, এশিয়ান হাইওয়ে রোডের একটি কারখানার সামনে থেকে বিআরটিসি বাসের যাত্রী মিনাল কান্তিকে নিজেদের হাইয়েস গাড়িতে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তার কাছ থেকে ৯০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় চেকপোস্টে পুলিশ দেখে ভুক্তভোগী চিৎকার করলে ডিবি পুলিশ পরিচয় দেওয়া ডাকাতের দল ধরা পড়ে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জ ফেরিঘাটে র্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ যুবক গ্রেপ্তার

ডিবি পরিচয়ে অপহরণের সময় আটক ৬ ডাকাত

আপডেট সময় : ০৯:৪৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩