নারায়ণগঞ্জ ০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার বিন মিশাল ট্রাভেলসের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে রিয়াদে সংবাদ সম্মেলন রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ

গ্রুপ সেরা আর্জেন্টিনা, শেষ ষোলয় প্রতিপক্ষ অস্ট্রেলিয়া

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২
  • ৪১১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের সৌদি আরবের বিরুদ্ধে হারের পর দুরুদুরু কাঁপা আর্জেন্টিনার বুকে স্বস্তি এসেছে। গ্রুপ পর্বে নিজের শেষ ম্যাচে পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে নিজেদের শেষ ষোল নিশ্চিত করেছে মেসিরা। একই সঙ্গে হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ানও। দ্বিতীয় রাউন্ডে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

আর্জেন্টিনার জন্য ম্যাচটা ছিল বাঁচা-মরার লড়াই। সেই ম্যাচে প্রথমার্ধে লিওনেল মেসির পেনাল্টি ঠেকিয়ে আলবিসেলেস্তেদের বড় ধাক্কা দেন পোল্যান্ড গোলরক্ষক।

পরে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার আর ইউলিয়ান অ্যালভারেজের দারুণ দুটো গোলে জয় তুলে নেয় আর্জেন্টিনা আর এতে গ্রুপ সেরা হয়েই শেষ ষোলো নিশ্চিত করে ফেলল আকাশি-সাদারা।

এদিন ম্যাচের শুরুতেই ডিফেন্সে রণসাজ সাজিয়ে রাখে পোল্যান্ড। আর পুরো অ্যাটাকের দায়িত্বে ছিলেন শুধু একজন লেভানডভস্কি।

চার পরিবর্তন নিয়ে পোল্যান্ডের বিপক্ষে এদিন খেলতে নামে আর্জেন্টিনা। শুরু থেকেই আক্রমণাতকভাবে খেলতে থাকে আলবিসেলেস্তারা। ১১ ও ১৯ মিনিটে তাদের ভালো চেষ্টা ব্যর্থ হয়।

৩৪ ও ৩৭ মিনিটে পোল্যান্ডের ত্রাতার ভূমিকায় থাকেন গোলরক্ষক সিজনি। এর র পরের মিনিটেই সিজনি ডি বক্সের ভেতর ফাউল করে বসেন মেসিকে। রেফারি ভিএআর এর মাধ্যমে পেনাল্টির সিদ্ধান্ত দেন। কিন্তু স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন মেসি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আর্জেন্টিনা পেয়ে যায় কাঙ্ক্ষিত গোল। ৪৬ মিনিটে মলিনার ডান পাশ থেকে বাড়ানো ক্রসে এলেক্সিস ম্যাক এলিস্টারের গোলে ১-০ গোলে এগিয়ে যায় আলবিসেলেস্তারা।

৬৮ মিনিটে আবারো এগিয়ে যায় আর্জেন্টিনা। এবার এনজো ফার্নান্দেজের ক্রস থেকে বল পেয়ে আর্জেন্টিনাকে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে দেন ম্যান সিটি তারকা হুলিয়ান আলভারেজ।

শেষ পর্যন্ত ফলে ২-০ ব্যবধানের জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে ওঠে আর্জেন্টিনা। নক আউট পর্বের ওই রাউন্ডে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ

গ্রুপ সেরা আর্জেন্টিনা, শেষ ষোলয় প্রতিপক্ষ অস্ট্রেলিয়া

আপডেট সময় : ০৫:২২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২