নারায়ণগঞ্জ ০২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার লংমার্চ সফল করার আহ্বান খেলাফত মজলিস নেতা মুফতী দেলোয়ার আল হুসাইনের বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির

আড়াইহাজারে দুই গৃহবধূর আত্মহত্যা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
  • ২৮০ বার পড়া হয়েছে

রফিক রানা, ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৃথক স্থানে দুই গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। এদের মধ্যে একজন গলায় ফাঁস লাগিয়ে অপর জন কীটনাশক ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। ঘটনা গুলো ঘটেছে যথাক্রমে উপজেলার আড়াইহাজার পৌরসভার ঝাউগড়া গ্রামে ও বিশনন্দী ইউনিয়নের দড়িবিশনন্দী গ্রামে মঙ্গলবার(৩০ আগষ্ট)দিবাগত রাতে। নিহত একজনের নাম সানি আক্তার (২২) ও অপরজন আকলিমা (৩০)।

নিহত সানি আক্তারের পিতা উপজেলার দক্ষিণপাড়া গ্রামের ছানাউল্লাহ জানান,তার মেয়েকে গত দুই বছর আগে ঝাউগড়া গ্রামের সেলিমের ছেলে ইমনের সাথে বিয়ে দেন। তাদের মধ্যে দাম্পত্য কলহ ছিল এবং সানি আক্তার ৫ মাসের অন্ত:স্বত্বা ছিলেন। তিনি বুধবার সকালে সংবাদ পান যে তার মেয়ে সানি আক্তার স্বামীর সাথে অভিমান করে স্বামীর বাড়ীতে নিজের শোবার ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

তিনি ঘটনাস্থলে গিয়ে তার মেয়েকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত ও মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে সংবাদ দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেছে। নিহতের পিতা জানান, ঘটনার পর থেকে নিহতের স্বামী ইমন পলাতক রয়েছেন। তার দাবী সানি আক্তারকে তার স্বামী ইমন হত্যা করে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে পালিয়ে গেছেন।

অপর দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের দড়িবিশনন্দী গ্রামের মজিবর ওরফে মজির স্ত্রী আকলিমা আক্তার (৩০) মঙ্গলবার ( ৩০ আগষ্ট) সকালে দাম্পত্য কলহের জের ধরে কীটনাশক ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। তিনি একই গ্রামের বছিরউদ্দিনের মেয়ে।

নিহতের নিকট আত্মীয় ওই গ্রামের হান্নান মেম্বার জানান, তাকে সঙ্গে সঙ্গে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে অবস্থা গুরুতর বিধায় কর্তব্যরত ডাক্তার ঢামেক হাসপাতালে রেফার করেন।সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, ময়না তদন্তের রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার

আড়াইহাজারে দুই গৃহবধূর আত্মহত্যা

আপডেট সময় : ১০:৩৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২