নারায়ণগঞ্জ ০২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির

রামপুরায় বাসচাপায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে ৮ বাসে বিক্ষুব্ধ জনতার আগুন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১
  • ২৮৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: রাজধানীর রামপুরায় বাসচাপায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধরা কমপক্ষে ৮টি বাসে আগুন দিয়েছেন। সোমবার রাত পৌনে এগারোটার দিকে ডিআইটি রোডে সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

নিহতের নাম মাইনুদ্দিন। তিনি পূর্ব রামপুরার বাসিন্দা। তিনি রামপুরা একরামুন্নেসা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

ঘটনার পরপরই ঘটনাস্থলে জড়ো হয়ে বাসে আগুন দেন বিক্ষুব্ধরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এতে রামপুরা ও আশপাশের এলাকার যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে আছে।

বাসচাপায় একজনের মৃত্যুর খবর রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত পৌনে এগারটার দিকে ঘটনাটি ঘটে রামপুরা কাঁচা বাজারের সামনে। অনাবিল বাসের চাপায় একজন নিহত হন। অনেকে বলছে, যে নিহত হয়েছে, সে শিক্ষার্থী ছিল। তবে আমরা নিশ্চিত নই।

ঘাতক বাসটি অনাবিল পরিবহণের একটি বাস বলে জানিয়েছেন পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনাবিল পরিবহণের বাসটির ধাক্কায় একজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বাস থেকে পালিয়ে যাওয়ার সময় আহত এক ব্যক্তিকে উপস্থিত পথিকরা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। বাসচালক হতে পারেন তিনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার

রামপুরায় বাসচাপায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে ৮ বাসে বিক্ষুব্ধ জনতার আগুন

আপডেট সময় : ০৬:৫৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১