নারায়ণগঞ্জ ১২:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন সোনারগাঁয়ে ফ্লাইওভার ব্রিজের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত চাষাঢ়ায় যানজট নিরসনের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আকস্মিক পরিদর্শনে এসপি হাবিবুর রহমান তীব্র তাপদাহে পথচারী, ট্রাফিক ও শ্রমজীবীদের মাঝে ডিসি-এসপির পানি ও স্যালাইন বিতরণ আইভীর স্লোগানে গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন সিদ্ধিরগঞ্জে ডালিমগংদের জমি দখলের অভিযোগ শিপুর বিরুদ্ধে সোনারগাঁয়ে ৬ বোতল কেরু মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রূপগঞ্জের ভুলতায় ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অনুমোদনহীন কসমেটিকস বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী রক্ষায় ও পরিবেশ দূষণ প্রতিরোধে মানববন্ধন

আড়াইহাজারে ছোট ভাই পিটিয়ে আহত করেছে বড় ভাই ও ভাবীকে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১
  • ৩৩৭ বার পড়া হয়েছে

আড়াইহাজার (নারায়ণগঞ্জ)সংবাদদাতা
আড়াইহাজারে ছোট ভাই পিটিয়ে আহত করেছে বড় ভাই আবুল হোসেন( ৩২) ও তার স্ত্রী শরিফা বেগমকে (২৫)। শুক্রবার সকাল ৯টায় উপজেলার হাইজাদী ইউনিয়নের নারান্দী গ্রামে এই ঘটনা ঘটে। আহত ২ জনকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

আহত আবুল হোসেন জানান, তার ভাই নবী হোসেন ও ভগ্নিপতি পীরবক্রা দীর্ঘ দিন ধরে খোলা পায়খানা ব্যবহার করে আসছে। ফলে দুর্গন্ধে তারা বসবাস করতে পারে না। তাছাড়া ও আমি গার্মেন্টে চাকুরী করার সুবাধে বাড়ি থাকি না। ফলে তারা আমার স্ত্রীকে প্রায় বিভিন্ন ভাবে নির্যাতন করে থাকে । নির্যাতন টিকতে না পেরে আমার স্ত্রী বাপের বাড়ি চলে যায়।

ঘটনার দিন শুক্রবার আমি বাড়ি আসলে আমার স্ত্রীও আমার সাথে নিজ বাড়িতে যায়। এই সময় নবী হোসেন ও ভগ্নিপতি পীরবক্রাসহ ৬/৭ জন একত্রিত হয়ে তাদের উপর হামলা চালায় এবং আমার স্ত্রীর শ্লীলতাহানি করেন। এতে ২ জন আহত হয়। ঘটনার সময় একটি স্বর্ণের চেইন ও ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

আবুল হোসেন জানান, আমার ভাই সব সময় আমার উপর নির্যাতন করার চেস্টা করে। প্রতিবাদ করলে হামলা চালায়। এই নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি অভিযোগ ও দেওয়া হয়েছে। এই ঘটনায় আহত শরীফা বাদী হয়ে ৭ জনকে আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

আড়াইহাজারে ছোট ভাই পিটিয়ে আহত করেছে বড় ভাই ও ভাবীকে

আপডেট সময় : ১২:৩৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১