নারায়ণগঞ্জ ০৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই প্রেস ক্লাবের সাথে মতবিনিময়ে মাদক, যানজট ও কিশোর গ্যাং নির্মূলে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার হাবিবুর রহমান মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার তাগিদ দিলেন জেলা প্রশাসক সোনারগাঁয়ে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক-ধর্ষণ-ছিনতাই সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ সোনারগায়ে কথিত ডাক্তারের ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদণ্ড রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার, ১২৫ পিস ইয়াবা উদ্ধার আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক, কিশোর গ্যাং ও যানজট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ সরকারি সেবা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী কর্মসূচি ‘A Day in A Office’অনুষ্ঠিত আড়াই হাজার মসজিদের ভিতর থেকে উদ্ধার হল পুলিশের লুট হাওয়া পিস্তল

বন্দর অবৈধ গ্যাসলাইন সংযোগ দিয়ে হাতিয়ে নিল সোহেল গং ৫ লক্ষ টাকা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
  • ৩১৭ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জে বন্দর উপজেলা মুছাপুর ইউনিয়ন এর ১ নং ওয়ার্ডের দাসেরগাও পাতাকাটা স্ট্যান্ড সংলগ্ন এলাকায় গত ১৬ জুন বন্দর এসিল্যান্ডের নেতৃত্বে উক্ত গ্রামে প্রায় এক হাজার অবৈধ লাইন সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

পরবর্তীতে গত ৫/৬ দিন আগে বন্দর থানা যুব সংহতির মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের সদস্য সচিব মোঃ সোহেল এর নেতৃত্বে বিশেষ পেশার পরিচয়দানকারী উক্ত এলাকার একজন সহ আমির,সুজন, আলী, রাজিব সহ আরও ৫/৬ জনের একটি সিন্ডিকেট প্রায় ১২০/১৫০টি বাড়ি থেকে লাইন প্রতি ৩ থেকে ৫ হাজার টাকা করে প্রায় ৫ লক্ষ পর্যন্ত টাকা উঠিয়ে পুনরায় কর্তনকৃত গ্যাস লাইনটি রাতের আঁধারে সংযোগ প্রদান করে।

উক্ত এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, গ্যাস চোর সোহেল সিন্ডিকেট এর সদস্যরা গ্যাস সংযোগের নাম করে এলাকা থেকে গ্রাহকদের কাছ থেকে প্রায় ৫ লক্ষ টাকা উঠিয়ে নেয়, এবং লাইন সংযোগ প্রদানের পরে আবারো গ্রামবাসীকে প্রশাসনকে ম্যানেজ করার নাম করে মোটা অংকের চাঁদা দাবী করছে।
এতে করে গ্যাসের বৈধ গ্যাস ব্যবহারকারীরা ক্ষোভ প্রকাশ করে জানান, অবৈধভাবে গ্যাস সংযোগের কারণে আমাদের ব্যবহৃত গ্যাসের চাপ কম হয়। আমরা প্রশাসনের কাছে এই গ্যাস সিন্ডিকেটের বিচার দাবী করি।

এ বিষয়ে বন্দর এসিল্যান্ড আসমা সুলতানা নাসরিন জানান,আপনার মাধ্যমে বিষয়টি জানলাম এখন তদন্ত স্বাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ গ্যাস সংযোগটি আবারও কর্তন করা হবে।

বন্দর থানা অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা জানান, ঘটনার সত্যতা পেলে সোহেল এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বন্দর উপজেলা যুব সংহতির আহবায়ক আশরাফুল ইসলাম রোমান জানান, সোহেলের বিরুদ্ধে এরকম ঘটনার সত্যতা পেলে আমরা তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিব প্রয়োজনে তাকে উক্ত পদ থেকে অব্যাহতি দেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই

বন্দর অবৈধ গ্যাসলাইন সংযোগ দিয়ে হাতিয়ে নিল সোহেল গং ৫ লক্ষ টাকা

আপডেট সময় : ০১:১১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১