নারায়ণগঞ্জ ১০:০৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

রাজধানী থেকে ৮৬ লাখ ৩০ লক্ষাধিক টাকার মাদক উদ্ধার আটক-২

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
  • ৩১৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : ঢাকার ডেমরা ও চকবাজার এলাকায় পৃথক দুইটি অভিযান চালিয়ে ৩ হাজার ৭৬৮ পিস ইয়াবা ও ৭৫২ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১০। উদ্ধারকৃত মাদক দ্রব্যের মূল্য প্রায় ৮৬ লাখ ৩০ হাজার ৪০০ টাকা। মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানায় র‌্যাব।
র‌্যাব জানায়, মঙ্গলবার (১০ আগস্ট) ভোর রাতে ডেমরা থানাধ বামৈল আইডিয়াল হাইস্কুল এন্ড কলেজ এলাকায় অভিযান চালিয়ে মো: আবুল কালাম আজাদ(৩৫) নামে একজনকে আটক করে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৩ হাজার ৭৬৮ পিস ইয়াবা।
অপর দিকে সোমবার (৯ আগস্ট) রাত সাড়ে ১১ টার দিকে চকবাজার মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে মো: ইউসুফ আলি ওরফে সুজন (৩০) নামে আরেকজনকে আটক করা হয়। তার কাছ থেকে ৭৫২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে মাদক বিক্রির নগদ ২২ হাজার ৩৩০ টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান

রাজধানী থেকে ৮৬ লাখ ৩০ লক্ষাধিক টাকার মাদক উদ্ধার আটক-২

আপডেট সময় : ১০:১২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১