নারায়ণগঞ্জ ০৮:১০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান, কবির নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির ফতুল্লায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে গণশুনানিতে সেবা প্রত্যাশীদের অভিযোগ শুনে তাৎক্ষণিক নিষ্পত্তির উদ্যোগ ডিসির সিদ্ধিরগঞ্জে এক ব্যক্তিকে পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা-থেরাপি সামগ্রী বিতরণ করেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির ফতুল্লায় ঘুমন্ত স্বামীকে জবাই করে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

রূপগঞ্জ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১
  • ৩১৭ বার পড়া হয়েছে

রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল ২১ মে শুক্রবার ঢাকা-ডেমরা-রূপগঞ্জ সড়কের পূর্বগ্রাম এলাকায় কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এ মানববন্ধন করে। মানববন্ধন পূর্বক পূর্বগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাহেদ আলী। সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা রবি রায়, শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লোকমান হোসেন ভান্ডারি, রূপগঞ্জ উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, রাসেলনগর ইউনিয়ন মহিলালীগের সভাপতি নাজমা খান, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক নাদিম হোসেন অপু, শেখ রাসেলনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরাফাত হোসেন, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলমগীর হোসেন, যুবলীগ নেতা শফিকুল ইসলাম জাহিদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, নবাগত আওয়ামীলীগ ও প্রতিপক্ষের লোকজন রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে পুলিশের সহযোগিতায় গত ৬ মাসে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাহেদ আলী সহ শতাধিক নেতকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসী, চাদাবাজি, মারামারি, বিস্ফোরক সহ রূপগঞ্জ থানায় ৫টি মামলা দায়ের করেছে। এ সকল মামলায় জামিনে থাকলেও পুলিশ প্রতিনিয়ত আওয়ামীলীগের নেতাকর্মীদের হয়রানি করছে। এ সকল মিথ্যা মামলা রুজুকারী রূপগঞ্জ থানার ওসি মহসিনুল কাদির বদলি হলেও পুলিশের হয়রানি কমেনি। আওয়ামীলীগের নেতাকর্মীদের হয়রানি বন্ধ করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

রূপগঞ্জ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৬:২৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১