নারায়ণগঞ্জ ১২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

রূপগঞ্জে আওয়ামীলীগ নেতা ও ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি

রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গুতিয়াবো এলাকার আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী সোহেল মোল্লাকে (৩৭) গত ১৪ মে শুক্রবার মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেড় ধরে সোহেল মোল্লাকে মুঠোফোনে এ হুমকি দেওয়া হয়। সোহেল মোল্লা উপজেলার গুতিয়াবো এলাকার মৃত শাহ্জাহান মোল্লার ছেলে।

ভুক্তভোগী সোহেল মোল্লা বলেন গুতিয়াবো এলাকার রানা, ইব্রাহীম, পানাউল্লা জমি সংক্রান্ত ও ব্যবসায়ীক বিরোধকে কেন্দ্র করে বিভিন্ন সময় তাদের মনোনীত লোকের মাধ্যমে তাকে ভয়ভীতী দেখাতো। গত শুক্রবার রাতে ঐ সন্ত্রাসীরা তাদের ব্যবহৃত ০১৪০৭৯৯৩৮৫০ নম্বর থেকে ফোন করে অকথ্য ভাষায় গালাগালি করে ও প্রাণনাশের হুমকি দেয়। এরপর থেকে সে পালিয়ে বেড়াচ্ছে। নিরাপত্তাহীনতায় ভুগছে সোহেল মোল্লা ও তার পরিবার। এ ঘটনায় ১৭ মে সোমবার নিরাপত্তা চেয়ে সোহেল মোল্লা রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসীম উদ্দিন বলেন এ বিষয়ে আমরা একটি সাধারণ ডায়রী পেয়েছি। তদন্ত সাপেক্ষে আসামীদের বিরূদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

রূপগঞ্জে আওয়ামীলীগ নেতা ও ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি

আপডেট সময় : ০৫:১৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১