সংবাদ শিরোনাম ::
বাবার জন্য ভালোবাসা ও দোয়া: সাংবাদিক রফিকুল ইসলাম রানার পিতার বিংশতম মৃত্যুবার্ষিকী আড়াইহাজারে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত Vibra con los casinos que marcan tendencia en entretenimiento আড়াইহাজার উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে এমপি নজরুল ইসলাম আজাদের মতবিনিময় বিএনপি নেতা মামুনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ মাদকের আখড়ায় পরিণত সিদ্ধিরগঞ্জের বাঘমারা সাংবাদিক কাজী মোদাচ্ছের হোসেন সুলতান এর ১০ম মৃত্যুবার্ষিকী আজ সিদ্ধিরগঞ্জে দাবিকৃত চাঁদা না দেয়ায় হামলা, মারধর : নগদ টাকা ও স্বর্ণালংকার লুট আড়াইহাজা‌রে দলীয় পরিচয়ে অন্যায় করলে ছাড় নয়: রাকিবুল ইসলাম রাকিব পদ্মা অয়েল পিএলসি এর মহাব্যবস্থাপক আসিফ মালিক’কে বিদায় সংবর্ধনা

রূপগঞ্জে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা চালিয়ে সন্তানদের কুপিয়ে টাকা লুটের অভিযোগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
  • ২০৮ বার পড়া হয়েছে

রূপগঞ্জ প্রতিনিধি: রূপগঞ্জে এক মুক্তিযোদ্ধার বাড়িতে সন্ত্রাসী হামলার চালিয়ে দুই সন্তানকে চাপাতি দিয়ে কুপিয়ে নগদ টাকা লুটে নিয়ে যাওয়ার অভিযোগ । গত মঙ্গলবার রাতে উপজেলার সদর ইউনিয়নের জাঙ্গীর এলাকায় এই ঘটনা ঘটে।

মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিলের ছেলে হাবিবুল্লাহ খোকন জানান, গত মঙ্গলবার বিকালে তাদের প্রতিবেশী আসাদ, ফজর আলীসহ আরো কয়েকজন মিলে রাস্তার মাঝখানে বিদ্যুতের খুঁটি বসাচ্ছিলেন। এতে চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার কারণে তার ছোট ভাই মহিউদ্দিন খুঁটি সরিয়ে রাস্তার একপাশে বসাতে বলেন। তারা নিষেধ না শুনে খুঁটি সেখানেই বসালে মহিউদ্দিনের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়।

এই ঘটনার জের ধরে রাতে বহিরাগত সন্ত্রাসী জমা করে আসাদ, ফজর আলী, সজীব, নেকবর আলী দুদাসহ ২০-২৫ জন মিলে মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিলের বাড়িতে হামলা করে। হামলাকারীরা মহিউদ্দিন ও হাবিবুল্লাহ খোকনকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ২২ হাজার টাকা লুটে নেয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রূপগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেঙে ভর্তি করান। এই ঘটনায় রূপগঞ্জ থানা {ভারপ্রাপ্ত} অফিসার ইনচাজ জসিম উদ্দনি জানান,মামলা দায়ের করা হয়েছে।আসামীদের গ্রেফতার করা চেষ্টা চলছে ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাবার জন্য ভালোবাসা ও দোয়া: সাংবাদিক রফিকুল ইসলাম রানার পিতার বিংশতম মৃত্যুবার্ষিকী

রূপগঞ্জে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা চালিয়ে সন্তানদের কুপিয়ে টাকা লুটের অভিযোগ

আপডেট সময় : ১০:০৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১