নারায়ণগঞ্জ ০৪:১০ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে ‘ভূমিসেবা মেলা ২০২৬’ এর উদ্বোধন বন্দরে বাড়ি থেকে ডেকে এনে যুবককে কুপিয়ে হত্যা নারায়ণগঞ্জে গ্রাম আদালতের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত রুপগঞ্জে নবগঠিত রুপগঞ্জ টেলিভিশন মিডিয়ার ক্লাবের কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই ১১ সদস্যের অব্যাহতি রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা হাউজিংয়ে আজিজের বহুতল ভবনে জ্বলছে অবৈধ গ্যাসের চুলা, বছরে লক্ষ টাকার রাজস্ব বঞ্চিত উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় ঈদকে সামনে রেখে বিশৃঙ্খলা এড়াতে ডিসি রায়হান কবিরের কঠোর নির্দেশনা যাত্রীবাহী বাসে অভিযানে ১০ কেজি গাজাসহ কারবারি আটক স্বচ্ছ, সহজ ও আধুনিক সেবা নিশ্চিত করতে ভূমিসেবা মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ.ডিসি রায়হান কবির আড়াইহাজারে ‘সুজন’-এর দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

রূপগঞ্জে কলেজ ছাত্র রিয়ন হত্যা মামলা : পুলিশের তদন্তে অনাস্থা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
  • ২৪৮ বার পড়া হয়েছে

রূপগঞ্জ প্রতিনিধি : রূপগঞ্জের সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ এর একাদশ (মানবিক) এর প্রথম বর্ষের ছাত্র রাকিবুল ইসলাম রিয়ন হত্যাকান্ডের ঘটনায় দায়েরকৃত মামলার পুলিশি তদন্তের প্রতি অনাস্থা প্রকাশ করেছে বাদি পক্ষ। সেই সাথে মামলার বাদি আনোয়ারা সুলতানা (জোসনা) মামলাটি অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অথবা গোয়েন্দাসংস্থা (ডিবি) এর কাছে হস্তান্তরের জন্য আবেদন করেন। গত ১২ এপ্রিল নারায়ণগঞ্জ পুলিশ সুপার বরাবর এ আবেদন করেন। আবেদনে রূপগঞ্জ থানা পুলিশের আসামী ধরায় অনিহা, সেই সাথে তদন্তকারী কর্মকর্তা মো. ইফাত আহম্মেদ এর আচরন সন্দেহজনক ও মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করার বিষয়টি উল্লেখ করা হয়।
আনোয়ারা সুলতানা (জোসনা) এর দাবি, আসামিদের দ্রæত গ্রেফতার করে বিচারের আওতায় আনা হউক। এজাহার ভূক্ত কোন আসামি যাতে আইনী অবহেলা ও দুর্বলতায় ছাড় না পায় তার জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে।
এছাড়াও মামলার বাদি বিনয়ের সহিত অনুরোধ করেন কোন প্রভাবশালী মহল, রাজনীতিবিদ যাতে এ সকল অপরাধীদের অন্যায় কাজের সহযোগিতা না করেন তার জন্য বিশেষ ব্যবস্থা নেয়ার জন্য।
তিনি আরো জানান, গত ২৭ মার্চ (শনিবার) তিনি, তার স্বামী ও ছেলে রিয়ন তার মেয়ে নুসরাতকে নিয়ে ভুলতা হাসপাতালে যাওয়ার পথে পূর্ব শত্রæতা ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ওত পেতে থাকা সস্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা রামদা, চাপাতি, ছেন, চাইনিজ কুড়াল, ছুরি, লোহার রড, এসএস পাইপসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় বাধা দিলে সন্ত্রাসীরা তাদের এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। তাদের সঙ্গে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এক পর্যায়ে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে ঢাকার মগবাজারের রফিকুল ইসলাম হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০ টায় রিয়ন মারা যায়।
এ ঘটনার পর ২৮ মার্চ তিনি ১৯ জনের নাম উল্লেখ করে রূপগঞ্জ থানায় মামলা করেন। মামলার পর পুলিশ ৪ জনকে গ্রেফতার করলেও বাকিরা প্রকাশ্যে বিচরণ করছে। মামলার তদন্তকারী কর্মকর্তা রূপগঞ্জ থানার এসআই ইফাত রহস্যজনক কারণে তাদের গ্রেফতার করছেনা।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা রূপগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) ইফাত বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়। এজাহারভুক্ত আসামীরা সবাই পলতাক রয়েছে। তিনি বাদির সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। আধুনিক প্রযুক্তির মাধ্যমে আতœগোপনে থাকা আসামীদের দ্রæত গ্রেফতার করা হবে বলেও তিনি জানান, ।
রুপগঞ্জ থানা পরিদর্শক (তদন্ত) জসিম উদ্দিন জানান, ইতিমধ্যে চার আসামি গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এগুলো তদন্ত চলছে। আশা করি দ্রæত এ মামলার অন্য আসামীদের গ্রেফতার করা হবে। আসামি ধরার জন্য আমাদের নিয়মিত কর্মকান্ড অব্যাহত রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে ‘ভূমিসেবা মেলা ২০২৬’ এর উদ্বোধন

রূপগঞ্জে কলেজ ছাত্র রিয়ন হত্যা মামলা : পুলিশের তদন্তে অনাস্থা

আপডেট সময় : ১০:০০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১