নারায়ণগঞ্জ ০২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিলেন ডাঃ সেলিনা হায়াত আইভী নারায়ণগঞ্জের ডিসিকে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণে গণশুনানি অনুষ্ঠিত রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা ফতুল্লায় স্টেডিয়াম সংলগ্ন লিংক রোডে ট্রাকের চাপায় বৃদ্ধার মৃত্যু হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির কাছে স্মারকলিপি দিল হরিজন ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ গড়েতে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি প্রবাসীদের সুখ-দুঃখের সাথী এনটিভি: রিয়াদে জমকালো আয়োজনে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জেলায় গত ২৪ ঘন্টায় আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৭৩

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১
  • ৩৩১ বার পড়া হয়েছে

মরণঘাতি করোনাভাইরাসের সংক্রামন বেড়েই চলেছে নারায়ণগঞ্জে। গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। তাদের তিনজন পুরুষ ও একজন মহিলা। এবং একজন সদর ও তিন জন সোনারগাঁয়ের বাসিন্দা। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ১৯৯ জনে।

এছাড়া নতুন কারে আক্রান্ত হয়েছে আরও ৭৩ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৯৩৪ জন।   এ পর্যন্ত সুস্থ্য হয়েছে ৯ হাজার ৭১৩ জন। গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৬২ জনের। মোট নমুনা সংগ্রহ হয়েছে ৯৫ হাজার ৪৫০ জনের।

শুক্রবার (১৬ এপ্রিল) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন ১০০ জন ও আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬৩৫ জন, সদরে মারা গেছেন ৩৭ জন ও আক্রান্ত হয়েছে ২ হাজার ৪৭৪ জন, বন্দরে মারা গেছেন ৮ জন ও আক্রান্ত হয়েছেন ৭১০ জন, রূপগঞ্জে মারা গেছেন ১৪ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৭২ জন, সোনারগাঁয়ে মারা গেছেন ৩৬ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ১০১ জন এবং আড়াইহাজারে মারা গেছেন ৪ জন ও আক্রান্ত হয়েছেন ৮৪২ জন।

উল্লেখ্য নারায়ণগঞ্জে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৩০ মার্চ প্রথম নারায়ণগঞ্জের বন্দরের রসুলবাগে করোনার উপসর্গ নিয়ে পুতুল নামে এক নারী মারা যায়। ৭ এপ্রিল নারায়ণগঞ্জকে করোনার হটস্পট ঘোষণা করা হয়। এরপর ৮ এপ্রিল সকাল থেকে পুরো নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন করেন আইএসপিআর। পরে নারায়ণগঞ্জের কপাল থেকে হটস্পটের তকমা তুলে নেয়া হয়েছে

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন

জেলায় গত ২৪ ঘন্টায় আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৭৩

আপডেট সময় : ১০:৩৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১