নারায়ণগঞ্জ ০৫:০১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

রূপগঞ্জে হেফাজত নেতা লোকমান হোসেন আমিনী গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৯:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১
  • ২৭০ বার পড়া হয়েছে

রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে হেফাজত ইসলামের অন্যতম নেতা এবং স্থানীয় মতুর্জাবাদ জামে মসজিদের খতিব লোকমান হোসেন আমিনীকে আটক করেছে পুলিশ। ফেসবুকে উস্কানিমূলক স্ট্যাটাস প্রদান এবং হেফাজতের ডাকা হরতালে সিদ্ধিরগঞ্জ এলাকায় দাঙ্গা হাঙ্গামা করার অভিযোগে গত শনিবার রাতে তাকে মতুর্জাবাদ এলাকা থেকে আটক করা হয়।

রূপগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) জসিম উদ্দিন জানান, উপজেলার ভুলতা ইউনিয়নের মতুর্জাবাদ জামে মসজিদের খতিব মাওলানা লোকমান হোসেন আমিনী হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের পক্ষাবলম্বন করে ফেসবুকে রাষ্ট্রবিরোধী এবং দাঙ্গা হাঙ্গামা হতে পারে এ ধরনের উস্কানিমূলক স্ট্যাটাস দিয়ে আসছিল।

এছাড়া গত ২৮শে মার্চ হেফাজতের ডাকা হরতালের সময় মাওলানা লোকমান জেলার সিদ্ধিরগঞ্জ এলাকায় ব্যাপক রাহাজানিতে অংশগ্রহণ করে বলে পুলিশ নিশ্চিত হয়। এ অবস্থায় উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে শনিবার রাত ১১ টার দিকে ওসির নেতৃত্বে একদল পুলিশ মসজিদ সংলগ্ন খতিবের আবাসিক কক্ষ থেকে আটক করেন।

আটক খতিবকে জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত মামলায় তাকে আদালতে পাঠানো হবে বলে জানা গেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

রূপগঞ্জে হেফাজত নেতা লোকমান হোসেন আমিনী গ্রেফতার

আপডেট সময় : ১১:২৯:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১